News Flash

  • Home
  • ত্রিপুরা
  • করোনা নিয়ে মোদীর ভার্চুয়াল বৈঠকে অনুপস্থিত মমতা
Image

করোনা নিয়ে মোদীর ভার্চুয়াল বৈঠকে অনুপস্থিত মমতা

23/04/2021
কলকাতা, ২৩ এপ্রিল (হি. স.) : করোনা পরিস্থিতির মোকাবিলায় শুক্রবার ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই বৈঠকে দেখা মেলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী বৈঠকে ইচ্ছাকৃতভাবে যোগ দেননি। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী দুর্গাপুরে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, তাঁকে বৈঠকে আমন্ত্রণ জানানোই হয়নি। তাই তিনিও বৈঠকে যোগ দেননি। এই নিয়ে নিজের ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী দেশের করোনা পরিস্থিতির জন্য বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি নাম না করেই আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।  

এদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে জানান, ‘‘আমাকে তো বৈঠকে ডাকেইনি। তাই আমিও যাইনি। ভোট চাওয়ার সময় বাংলার কথা মনে পড়ে আর কোভিডের সঙ্গে লড়াইয়ের সময় বাংলার কথা বাবুদের মনে হয় না।“

এতেই থেমে যাননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কতদিন ধরে বলছি, বাংলায় কোভিড ছড়াবেন না। একটাও কথা শুনেছে? খালি বাইরে থেকে লোক নিয়ে এসে গাদাগুচ্ছের সভা করছে আর কোভিড ছড়াচ্ছে। বাংলার ভাগের অক্সিজেন অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? বাংলা কী দুয়োরানী? আর গুজরাত-উত্তরপ্রদেশ কী সুয়োরানী? কই সেখানে তো অক্সিজেনের কোনও অভাব মিলছে না।

মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যের অক্সিজেন তুমি অন্য রাজ্যে কেন পাঠাবে? কেন দেশের চাহিদা না মিয়ে তুমি বিদেশে কোভিডের টিকা পাঠাবে। এটা পুরোপুরি মোদি মেড ডিজাস্টার। কেন্দ্র সরকারই দেশে এই কোভিড পরিস্থিতির জন্য দায়ী। কোনও পরিকল্পনাই নেই।’

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top