News Flash

  • Home
  • Uncategorized
  • সীতারাম ইয়েচুরির পুত্র বিয়োগ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের
Image

সীতারাম ইয়েচুরির পুত্র বিয়োগ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

আগরতলা, ২২ এপ্রিল (হি. স.)৷৷ সিপিএম-র প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-র পুত্র বিয়োগ হয়েছে৷ করোনা আক্রান্ত হয়ে তাঁর ছেলে আশীষ ইয়েচুরি প্রয়াত হয়েছেন৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


আজ এক টুইট বার্তায় সীতারাম ইয়েচুরি জানান, আজ সকালে আমার বড় ছেলে আশীষ ইয়েচুরি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন৷ আমি এই কঠিন মুহুর্তগুলিতে পাশে থাকার জন্য চিকিতক, নার্স, সামনের সারির স্বাস্থ্য কর্মী, স্যানিটাইজেশন কর্মী সকলকে ধন্যবাদ জানাচ্ছি৷


এই খবর জানার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পাল্টা টুইট করে সীতারাম ইয়েচুরি-কে বলেন, আপনার বড় ছেলের মৃত্যু-তে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি৷ এই কঠিন সময়ে আপনার ও আপনার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি৷ আপনার ছেলের আত্মার চির শান্তি কামনা করছি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top