News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর শুক্রবারের পশ্চিমবঙ্গ সফর বাতিল
Image

মোদীর শুক্রবারের পশ্চিমবঙ্গ সফর বাতিল

কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) :  ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। দফায় দফায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারও জরুরি বৈঠক ডেকেছেন তিনি। আর সেই কারণে ওই দিন বঙ্গ সফর বাতিল করলেন তিনি।

দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের কোভিড পরিস্থিতি প্রথমবারের চেয়েও খারাপ। বিভিন্ন রাজ্যে লকডাউন পরিস্থিতি। হাসপাতালগুলিতে শয্যাসংকট,  চিকিৎসক-সহ অধিকাংশ  স্বাস্থ্যকর্মী কোভিড আক্রান্ত, অক্সিজেনের অভাব, ভ্যাকসিনে সংকট।  ফলে রোগীদের চিকিৎসা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এই অবস্থায় মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী আবেদন করেছেন, সকলে যেন এই পরিস্থিতিতে সতর্ক হয়ে চলেন।    

শুক্রবার এ রাজ্যে তাঁর নির্বাচনী সভা ছিল প্রধানমন্ত্রীর সভা করার কথা ছিল কলকাতায় শহিদ মিনার ময়দানে। করোনা পরিস্থিতির জেরে ২২ ও ২৪ এপ্রিলের বদলে ২৩ এপ্রিল একদিনেই চারটি সভা করার কথা ছিল মোদির। মালদহ, বহরমপুর, সিউড়ি ও কলকাতার শহিদ মিনার ময়দানে সভাগুলি হবে। এই চার সভায় উপস্থিত থেকেই বাকি কেন্দ্রগুলিরও দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতেন তিনি। তবে কোভিড পরিস্থিতির জেরে আপাতত তা বাতিল করলেন। বৃহস্পতিবার বিকেলে নিজেই টুইট করে তা জানিয়েছেন মোদী।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top