নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ২৭.১০-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২০ এপ্রিল সারা দিনে ভারতে ১৬,৩৯,৩৫৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৭,১০,৫৩,৩৯২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,৩৯,৩৫৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ০৪১ জন।
একধাক্কায় বিগত ২৪ ঘন্টায় ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়েছে ১ লক্ষ ২৫ হাজার ৫৬১ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৬৭,৪৫৭ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৮২,৫৫৩ জনের মৃত্যু হয়েছে (১.১৭ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২,০২৩ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,৩২,৭৬,০৩৯ জন (৮৫.০১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ১,২৫,৫৬১ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ২১,৫৭,৫৩৮ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১৩.৮২ শতাংশ)।

ভারতে ২৭.১০-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮৫.০১ শতাংশ
Tags:
Releated Posts
দুরারোগ্য ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মনশ্রীর পাশে রাজ্য, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর
আগরতলা, ৫ জুলাই: দুরারোগ্য ও প্রাণঘাতী এক বিরল রোগে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল…
এমপিএলএডি তহবিল ব্যবহারে উত্তর-পূর্বে সর্বনিম্ন ত্রিপুরা, রাজ্যের সাংসদদের মধ্যে এগিয়ে বিপ্লব দেব
আগরতলা, ৫ জুলাই: সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প (এমপিএলএডি) তহবিল ব্যবহারে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা।…
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…
সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…


















