News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে কার্যত সাতদিনের লকডাউন, নতুন করে করোনা-আক্রান্ত ৯১ জন
Image

মিজোরামে কার্যত সাতদিনের লকডাউন, নতুন করে করোনা-আক্রান্ত ৯১ জন

আগরতলা, ২০ এপ্রিল (হি.স.) : করোনা-র প্রকোপ দ্রুত বৃদ্ধিতে মিজোরামে সাতদিনের জন্য কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার মধ্যরাতে ওই আদেশ জারি করা হয়েছে। তাতে সাফ বলা হয়েছে, ২৬ এপ্রিল ভোর চারটা পর্যন্ত আইজল পুর এলাকা এবং সমস্ত জেলা সদরের বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারবেন না। আদেশানুসারে আন্তঃরাজ্য পরিবহণে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। মঙ্গলবার ভোর চারটা থেকে এই আদেশ কার্যকর হয়েছে।

আজ থেকে সপ্তাহব্যাপী মিজোরামে এ-সমস্ত এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, পিকনিক স্থল, পর্যটন স্থল, সিনেমা হল, জিম, রেস্টুরেন্ট এবং শপিং কমপ্লেক্স বন্ধ থাকবে। তবে বিবাহ কিংবা শেষকৃত্যে ৩০ জনকে একত্রিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিবাহবার্ষিকী কিংবা ক্রীড়া প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া বহিঃরাজ্য ফেরত সকলের সাত দিনের জন্য বাধ্যতামূলক বাড়িতে আইসোলেসনে থাকতে হবে। তবে বিদেশ ফেরত সকলকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে থাকতে হবে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় মিজোরামে নতুন করে ৯১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাদের মধ্যে করোনা-র টিকা দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন এক ব্যক্তিও সংক্রমিত হয়েছেন। বর্তমানে মিজোরামে ৪৩৭ জন করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top