News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে কোভিভ পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের বৈঠক
Image

রাজ্যে কোভিভ পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ রাজ্যে কোভিভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা৷ সভায় রাজ্যে কোভিডজনিত পরিস্থতি মোকাবিলায় ও টিকাকরণের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের প্রস্তুতি সম্পর্কে বিস্ত’তভাবে পর্যালোচনা করেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব৷


তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে কোভিড আক্রান্তদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন৷ প্রতিটি জেলায় কোভিড আক্রান্তদের সুুচিকিৎসার বিষয়টি সুুনিশ্চিত করতে, পর্যাপ্ত পরিমাণে মাস্ক, অি’জেন সিলিণ্ডার এবং ভেন্টিলেটরের যে ব্যবস্থা রয়েছে, তাতে আপৎকালীন পরিস্থিতিতেও যাতে কোনও সঙ্কট দেখা না দেয় সেই বিষয়ে একাধিক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি৷ পাশাপাশি ভবিষ্যতে কোভিডজনিত পরিস্থিতিতে চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল স্টাফের কোনওরকম সঙ্কট যাতে না থাকে তা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি৷ সারা রাজ্যে কোভিড মোকাবিলায় স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব সহকারে ইতিবাচক মানসিকতা নিয়ে সর্বস্তরের কর্মীরা কাজ করবেন বলেও স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব আশা ব্যক্ত করেন৷


সভায় নগর উন্নয়ন ও বিদ্যৎ দপ্তরের সচিব কিরণ গিত্যে, পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ শৈলেশ কুমার যাদব, অর্থ দপ্তরের যুগ্ম সচিব ডাঃ বিশাল কুমার, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব শুভাশিস দাস, যুগ্ম সচিব সুুভাষ চন্দ্র সাহা ও যুগ্ম সচিব ডঃ সমিত রায় চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ চিন্ময় বিশ্বাস, জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুুপারিনটেনডেন্ট ডাঃ স’ব দেববর্মা, আই জি এম হাসপাতালের মেডিক্যাল সুুপারিনটেনডেন্ট ডাঃ অমিতাভ চক্রবর্তী, স্টেট নোডাল অফিসার, আইডিএসপি ডাঃ দীপ কুমার দেববর্মা সহ প্রশাসন ও আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top