News Flash

Image

এবার পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা

নয়াদিল্লি, ১৮ এপ্রিল(হি.স.) : দেশজুড়ে করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)এবছরের ২০২১ সালের জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইটে এ খবর জানিয়েছেন। তিনি টুইট বার্তায় লিখেছেন, এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এপ্রিল মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গিয়েছে।

পড়ুয়াদের সুরক্ষা ও কেরিয়ার তাঁদের কাছে বরাবরই অগ্রাধিকার পায়। তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। পরীক্ষার দিন ও দিন ঘোষণার মধ্য়ে অন্তত ১৫ দিন সময় থাকবে। যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার সময় পায় তাই এই সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই কথা রবিবার জানানো হয়েছে।


প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাওয়া ও দশম শ্রেণির পরীক্ষা বাতিল হওয়ার পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয়েছিল পড়ুয়ারা। কারণ হিসেবে মূলত বলা হয়েছিল যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে যখন প্রত্যেকদিন এক লক্ষ লোক সংক্রমিত হচ্ছে তখন পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top