News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় ঘাটতি মেটাতে শিল্প কাজে অক্সিজেনে জোগানে নিষেধাজ্ঞা কেন্দ্রের
Image

করোনা মোকাবিলায় ঘাটতি মেটাতে শিল্প কাজে অক্সিজেনে জোগানে নিষেধাজ্ঞা কেন্দ্রের

নয়াদিল্লি, ১৮ এপ্রিল(হি.স.) : করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে । এবার অক্সিজেনের মেটাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার । আগামী বৃহস্পতিবার ২২ এপ্রিল থেকে আর শিল্প কাজে অক্সিজেন ব্যবহার করা যাবে না । এবিষয়ে রবিবার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।  


উর্ধ্বমুখী করোনাভাইরাস সংক্রমণের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে দিল্লি-সহ একাধিক রাজ্যে। পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছিল। তার জেরে আগামী ২২ এপ্রিল  থেকে শিল্পের কাজে যে অক্সিজেন ব্যবহৃত হয়, তার জোগানের উপর নিষেধাজ্ঞা চাপাল কেন্দ্র। কয়েকটি ক্ষেত্রকে অবশ্য সেই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। রবিবার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। শিল্পের কাজে যে অক্সিজেন ব্যবহৃত হয়, তার জোগানের উপর নিষেধাজ্ঞা চাপানোর জন্য সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দেন।


চিঠিতে তিনি জানান, উর্ধ্বমুখী করোনা সংক্রমণের জেরে দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের চাহিদা ক্রমশ বাড়ছে। বিশেষত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থানের মতো যে সব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে অক্সিজেনের চাহিদা আরও বেড়েছে। তা সামাল দিতেই শিল্পের কাজে ব্যবহৃত অক্সিজেনের সরবরাহের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। যে নিষেধাজ্ঞা আগামী ২২ এপ্রিল থেকে কার্যকরী হবে। তবে ন’টি শিল্পক্ষেত্রকে সেই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।


এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, হাসপাতালের ভাঁড়ারে যাতে পর্যাপ্ত অক্সিজেন থাকে, সেজন্য এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। তিনি বলেন, ‘ভারতে করোনাভাইরাস মহামারীর থাবা পড়ার আগে চিকিৎসাজনিত কারণে রোজ ১,০০০-১,২০০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন হত। কিন্তু গত ১৫ এপ্রিল দেশে ৪,৭৯৫ মেট্রিক টন অক্সিজেন ব্যবহৃত হয়েছে। গত এক বছরে আমরা উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি।’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top