News Flash

  • Home
  • Uncategorized
  • লা লিগার দ্বিতীয়বারেও বার্সিলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ
Image

লা লিগার দ্বিতীয়বারেও বার্সিলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ

বার্সিলোনা, ১১ এপ্রিল (হি.স.) : লা লিগার দ্বিতীয়বারেও বার্সিলোনাকে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠে লিয়োনেল মেসিদের ২-১ ব্যবধানে হারালেন জিনেদিন জিদানের ছেলেরা। ১৯৭৮ সালের পর এই প্রথম রিয়ালের কাছে হারের হ্যাটট্রিক হল বার্সিলোনার।


সামনের মরসুমে মেসি যদি ক্লাব ছাড়েন, তাহলে শেষ ‘এল ক্লাসিকো’তে হারের স্মৃতি নিয়েই থাকতে হবে তাঁকে। জিতে লা লিগার শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। আতলেতিকোর সঙ্গে পয়েন্ট সমান তাদের। যদিও রবিবার রিয়াল বেতিসকে হারালে শীর্ষস্থান ফিরে পাবে আতলেতিকো।


সের্জিও, এডেন অ্যাজার, দানি কার্ভাজালের মতো প্রথম সারির একাধিক তারকা ছিলেন না দলে। তা সত্ত্বেও শুরু থেকে আধিপত্য নিয়ে খেলতে থাকে রিয়াল। ১৪ মিনিটে লুকাস ভাজকুয়েজের ক্রস থেকে পায়ের কারসাজিতে গোল করে রিয়ালকে এগিয়ে দেন করিম বেঞ্জেমা। ২৮ মিনিটে দ্বিতীয় গোল রিয়ালের। টনি খুসের ফ্রিকিক বিপক্ষ ফুটবলারের গায়ে লেগে দিক পরিবর্তন হয়ে জালে বল জড়ায়।


ইপিএলে ১০ জনের ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চমকে দিয়েছে লিডস। তাদের হয়ে জোড়া গোল করেন স্টুয়ার্ট ডালার। সিটির হয়ে এক গোল শোধ করেন ফেরান তোরেস। অ্যাস্টন ভিলাকে ২-১ হারিয়েছে লিভারপুল। অলি ওয়াটকিন্সের গোলে পিছিয়ে পড়েছিল য়ুর্গেন ক্লপের দল। মহম্মদ সালাহ সমতা ফেরান। লিভারপুলের হয়ে জয়সূচক গোল ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top