News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস : ডিজিপির সাক্ষাৎ করলেন বিজেপি নেতৃত্ব
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস : ডিজিপির সাক্ষাৎ করলেন বিজেপি নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ এডিসি নির্বাচনের ভোট গণনার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে শাসক দল বিজেপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর এবং কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন৷ এই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের ডিজির সাথে সাক্ষাৎ করেন বিজেপির এক প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম৷ কিন্তু, কোন ধরনের সন্ত্রাসের ঘটনা ঘটেনি৷

এখন এমন কি পরিস্থিতি তৈরী হয়েছে যে নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে৷ শুধু তাই নয় নবেন্দু ভট্টাচার্য বলেন বিজেপির কর্মী সমর্থকরাও এই হামলার প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে৷ তবে, এক্ষেত্রে দল চাইছে না কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক৷ তিনি বলেন, পুলিশ প্রশাসনের কাছে দাবী জানানো হয়েছে যাতে অবিলম্বে এই সন্ত্রাস রুখতে কঠোর মনোভাব প্রদর্শন করা হয়৷ সেই সাথে যদি কোন পুলিশ কর্মীকে এই সন্ত্রাস দমনে অসহযোগিতা করতে দেখা যায় তাহলে তাঁর বিরুদ্ধেও যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবীও পুলিশের ডিজির কাছে রাখা হয়েছে বিজেপির তরফ থেকে৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top