News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৪১
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৪১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেন সুনামির আকার নিতে চলেছে৷ গত কয়েকদিন ধরে ক্রমশই বাড়ছে সংক্রমণ৷ সংক্রমণের নিরিখে সুস্থতার হার অনেক কম৷ ২৪ ঘন্টার ব্যবধানে শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন৷ গতকালই সংক্রমিত হয়েছিল ৩৭ জন৷ ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪১২ জন৷ সবমিলিয়ে এপর্যন্ত মোট আক্রান্ত ১৭০-এর গোড়ায়৷ স্বাস্থ্য দপ্তর মেডিকেল বুলেটিনের মাধ্যমে স্পষ্টীকরণ করেছে শনিবার নতুন করে ৪১ জন করোনা ভাইরাসের শিকার হয়েছেন৷ এদিন ১ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়৷

এদের মধ্যে থেকে ৪১ জনের টেস্ট রিপোর্টে পজিটিভ এসেছে৷ আরটিপিসিআর টেস্টে ১৬ জন ও আরএটি টেস্টে ২৫ জনের টেস্ট রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে৷ আক্রান্তদের মধ্যে এদিন কেউ সুস্থ হয়ে উঠেছে বলে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল বুলেটিনে এসংক্রান্ত কোনো তথ্য তুলে ধরা হয়নি৷ পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ-এ মোট আক্রান্তের সংখ্যাও মেডিকেল বুলেটিনে তুলে ধরা হয়নি৷ গত কিছুদিন ধরে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে গতি বাড়িয়ে চলেছে তা খুবই উদ্বেগের৷ এক এক করে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৭০-এর দোরগোড়ায়৷ স্বাভাবিকভাবেই এই গতিতে সংক্রমণ ঘটতে থাকলে পরিস্থিতি খুব দ্রুতই ভয়াবহ রূপ নিতে পারে৷ এই আশঙ্কা খোদ চিকিৎসক মহলের৷ করোনার দ্বিতীয় ঢেউ-এ দুটো মৃত্যু ঘটলেও আক্রান্তের হার কিন্তু ঊধর্বমুখী৷ এই গতিতে পারদ চড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলাই বাহুল্য৷ মানুষ করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে জ্ঞাত থাকলেও বিস্ময়করভাবে সতর্কতার কোন কিছুই অবলম্বন করছে না৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top