News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে প্র্যাকটিসে যোগ দিয়েই দলকে উজ্জীবিত করলেন আরসিবি অধিনায়ক কোহলি
Image

কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে প্র্যাকটিসে যোগ দিয়েই দলকে উজ্জীবিত করলেন আরসিবি অধিনায়ক কোহলি

08/04/2021
বেঙ্গালুরু, ৮ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার থেকে প্র্যাকটিসে যোগ দিলেন বিরাট কোহলি ।আজ কোহলির সঙ্গে প্র্যাকটিসে নামলেন এবি ডি’ভিলিয়ার্সও। সাত দিনের কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে প্র্যাকটিসে যোগ দিয়েই পুরো দলকে উজ্জীবিত করলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি । এ দিন অনুশীলনে বিরাট এবং ডি’ভিলিয়ার্সকে পুরোদমে প্র্যাকটিস করতে দেখা যায়। নেটে বহুক্ষণ ঘাম ছড়িয়েছেন এই দুই ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হওয়ার পর মুম্বইয়ের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন বিরাট। ১ এপ্রিল চেন্নাইয়ে টিমের সঙ্গে তিনি যোগ দেন। নিয়ম মেনে সাত দিন কোয়ারেন্টাইনে থাকার পর বৃহস্পতিবার অনুশীলনে নামেন বিরাট কোহলি । প্র্যাকটিসে নেমেই বিরাট বলেন, ‘যারা নতুন দলে যোগ দিয়েছে, তাদের সবাইকে এই অসাধারণ টিমে স্বাগত জানাচ্ছি। এই দলে যারা আগে খেলেছে, তাদের থেকে নিশ্চয়ই শুনেছো, গোটা মরশুম জুড়ে এই দলের পরিবেশ, কর্মক্ষমতা সবটাই অসাধারণ থাকে। আমি সকলের থেকে একটা জিনিসই আশা করব, প্রত্যেকেই বেশির ভাগ সময়টা মাঠে কাটাবে। সেটা অবশ্যই প্র্যাকটিসের জন্য। আমি প্রত্যেকের মধ্যে কিছু করে দেখানোর আর্জটা দেখতে চাই। আমরা সব সময়ে এ ভাবেই খেলে এসেছি। এটার পরিবর্তন সম্ভব নয়।’

গত বছর প্লে অফে উঠেছিল আরসিবি। এর কারণ হিসেবে বিরাট বলেছেন, ‘গত বছর আমাদের সঠিক দিকে সঠিক পদক্ষেপ করা হয়েছিল, এ বারও আমাদের টিম খুবই শক্তিশালী। এ বারও নিশ্চয়ই ভাল কিছুই হবে।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘গত বছরও খুব আনন্দ করেছি আমরা। কিন্তু আমাদের ফোকাসটা ঠিক ছিল। এমনকী প্র্যাকটিস সেশনেও। বিশৃঙ্খলা করার বা সময় নষ্ট করার কোনও বিষয় ছিল না। আমরা যে কাজটা করতে এসেছিলাম, সেই বিষয়ে পেশাদার ছিলাম। তবে পাশাপাশি প্রচুর মজাও করেছিলাম। আমরা যদি সবাই একসঙ্গে বিশ্বাস করি, তা হলে ভাল কিছু হবেই। আমরা ভাল কিছুর জন্যই চেষ্টা করব। শুরু থেকেই ভাল করতে হবে।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top