News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে অপহৃত সিআরপিএফ-র কোবরা জওয়ান রাকেশ্বর সিংকে মুক্তি দিল মাওবাদীরা
Image

অবশেষে অপহৃত সিআরপিএফ-র কোবরা জওয়ান রাকেশ্বর সিংকে মুক্তি দিল মাওবাদীরা

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.) : বৃহস্পতিবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অপহৃত কোবরা জওয়ান রাকেশ্বর সিং মানহাসকে অবশেষে মুক্ত করল মাওবাদীরা। সিআরপিএফ সূত্রে এখবর জানা গিয়েছে।  


জানা গিয়েছে কোবরা জওয়ান রাকেশ্বর সিং মানহাস মুক্তি পেয়েছেন। বেশ কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য ছত্তিশগড়ের বিজাপুর-সুকমা সীমান্তে সিআরপিএফ জওয়ানদের ওপর মাওবাদী হামলায় স্তম্ভিত গোটা দেশ। শনিবার ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত অঞ্চলে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তারক্ষীরা৷ আচমকা নকশালরা গুলি চালাতে শুরু করে৷ মাওবাদী হামলায় এক জওয়ানকে অপহরণ করা হয়।  পরে মাওবাদীদের তরফে জানানো হয় তাঁকে অপহরণ করা হয়েছে।  এই খবরে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়ে মনহাস পরিবার। ছত্তিশগড় সরকারের সঙ্গে যোগাযোগ করে রাকেশ্বরকে ছাড়িয়ে আনার আবেদন করা হয় পরিবারের পক্ষ থেকে। মাওবাদী শীর্ষ নেত্রী মাধবী হিদমা নাকি নিজে ফোন করেছিলেন এক সাংবাদিককে। তাঁর ছবি প্রকাশ করে সরকারের সঙ্গে আলোচনা চালানোর প্রস্তাব দেয় মাওবাদীরা।


প্রসঙ্গত, শনিবার ছত্তিশগড়ের মাওবাদী হামলায় ২২ সিআরপিএফ জওয়ান শহিদ হন। আহত হন ৩১ জন জওয়ান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ থেকে ৪০০ মাওবাদীরা একটি দল সৈন্যদের দলকে ঘিরে ফেলে এবং এই আক্রমণ চালায়। গোয়েন্দা সংস্থাগুলির মতে, মাওবাদী নেতা হিদমা এই পুরো ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top