News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচারের ব্যস্ততায় করোনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছেন না মমতা
Image

প্রচারের ব্যস্ততায় করোনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকছেন না মমতা

08/04/2021
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.)  : করোনার সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সওয়া লাখ পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই বৈঠকে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে সব রাজ্যে নির্বাচন চলছে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে তাঁরা বৈঠকে থাকতে চাইলে থাকতে পারেন। তবে মুখ্যমন্ত্রী না থাকলে তাঁর প্রতিনিধি হিসেবে মুখ্যসচিবকে থাকতেই হবে বৈঠকে। নির্বাচনী প্রচার থাকায় তিনি থাকতে পারবেন না বলেই নবান্ন সূত্রে খবর। তাঁর জায়গায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় থাকবেন এই বৈঠকে।

মার্চ মাসের শুরু থেকেই ফের নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশে। সেই সময় ১৭ মার্চ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেও অবশ্য ছিলেন না মমতা। তাঁর জায়গায় মুখ্যসচিবকে প্রতিনিধিত্ব করতে হয়।এর আগে গত ১১ জানুয়ারি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে কীভাবে জনসাধারণের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়, মূল আলোচনার বিষয় ছিল সেটাই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top