News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন
Image

করোনায় আক্রান্ত হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন

তিরুবনন্তপুরম, ৮ এপ্রিল (হি.স.):  ভোট মিটতেই করোনায় আক্রান্ত হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। সম্প্রতি তাঁর শরীরে একাধিক করোনা উপসর্গ দেখা যাওয়ায় করোনা পরীক্ষার নির্দেশ দেন চিকিৎসকেরা। পরীক্ষা হলে বৃহস্পতিবারতাঁর রিপোর্ট পজেটিভ আসে বলে জানা যায়। আর তাতেউ নতুন করে উদ্বেগ বেড়েছে কেরলের রাজনৈতিক মহলে।

মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর তেসরা এপ্রিল করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন বিজয়ন। তবে তিনি অ্যাসিম্পট্যোম্যাটিক বলে জানা গিয়েছে।  তাঁকে কোঝিকোড়ের মেডিকাল কলেজে ভর্তি করা হতে পারে। এর আগে তাঁর কন্যা বীণা বিজয়ন ও জামাই পি এ মহম্মদ রিয়াস করোনা আক্রান্ত হন। গত ৬ এপ্রিল দেশের চাঁর রাজ্যের সঙ্গে একযোগে ভোট ছিল কেরলে।ওইদিনই করোনা আক্রান্ত হন বিজয়ন কন্যা বিনা। ওয়াকিবহাল মহলের ধারণা পরিবার থেকেই সংক্রমিত হয়েছেন কেরল সিপিআইএম-র এই শীর্ষ নেতৃত্ব।

এদিকে মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশের মত গত কয়েক সপ্তাহে কেরলেও ব্যাপক দাপট বাড়িয়েছে মারণ করোনা। এমনকী গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৫০২ জন। মারা গিয়েছেন ১৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি। এদিকে কেরলে করোনা মানচিত্র এও বলছে গত কয়েকদিনে লাগামহীন করোনা সংক্রমণের জেরে বর্তমানে রাজ্যের করোনা গ্রাফ ছুঁয়ে ফেলেছে ১১ লক্ষ ৪৪ হাজারে গণ্ডি। মারা গিয়েছেন ৪ হাজার ৭০০-র বেশি মানুষ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনার কবল মুক্ত হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৮ হাজার ৭৮ জন। বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা ৩১ হাজার ৪৯৩ জন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top