News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্থ দফার ভোটে বুথ পাহারায় ৭৯৩ কোম্পানি আধা সেনা
Image

চতুর্থ দফার ভোটে বুথ পাহারায় ৭৯৩ কোম্পানি আধা সেনা

কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : আগামী ১০ এপ্রিল শনিবার রাজ্যের যে ৫ জেলার ৪৪ আসনে ভোট নেওয়া হবে, সেখানে বুথ পাহারায় ৭৯৩ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে।

তার মধ্যে কলকাতা পুলিশ এলাকায় ৯৪ কোম্পানি, হাওড়ায় ১৩৪ কোম্পানি (পুলিশ কমিশনারেটে ৯৯ ও গ্রামীণ এলাকায় ৩৫ কোম্পানি), চন্দননগর পুলিশ কমিশনারেটে ৭৯ কোম্পানি, আলিপুরদুয়ারের ৯৬ কোম্পানি, কোচবিহারে ১৮৩ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ৮২ কোম্পানি (ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৮ ও বারুইপুর পুলিশ জেলায় ৪৪ কোম্পানি) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বাকি আধা সেনা পরিস্থিতি বুঝে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে।

চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে পাঁচ জেলার জেলাশাসক অতিরিক্ত জেলা শাসক, রিটার্নিং অফিসারের সঙ্গে ইতিমধ্যে ভিডিয়ো কনফারেন্স করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ভিডিয়ো বৈঠকে তিনি জেলায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকদের ভোটের দিন অশান্তি রুখতে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেন। প্রথম তিন দফায় ইভিএম নিয়ে যে অভিযোগ উঠেছে, তা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী যাতে বাড়াবাড়ি না করে, সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রথম তিন দফার ভোটে আধা সেনার ভূমিকা-কে ‘নির্লজ্জ’ বলে চিহ্ণিত করেছে রাজ্যের শাসক দল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top