News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা-কাণ্ডে ফের সিবিআই তলব, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ লালাকে
Image

কয়লা-কাণ্ডে ফের সিবিআই তলব, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ লালাকে

কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): কয়লা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে ফের তলব করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। এই নিয়ে চতুর্থবার সিবিআইয়ের মুখোমুখি হতে চলেছেন লালা। বৃহস্পতিবারই লালাকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। সূত্রের খবর, এর আগে লালাকে তিন বার জেরা করা হলেও সন্তুষ্ট হননি কেন্দ্রীয় গোয়েন্দারা। তাই চতুর্থবার তলব করা হয়েছে তাঁকে।

বৃহস্পতিবার লালা সিবিআই-এর মুখোমুখি হলেও তাঁর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবেন না কেন্দ্রীয় গোয়েন্দারা। কারণ ১৩ এপ্রিল পর্যন্ত লালাকে রক্ষাকবচ প্রদান করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কয়লা কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালা। খাদান থেকে বেআইনি ভাবে কয়লা তুলে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই কয়লা সিন্ডিকেটের মাধ্যমে পৌঁছে যেত ভিনরাজ্যেও। এ কাজে তাঁকে ইসিএল, নিরাপত্তা সংস্থা সিআইএসএফ এবং রেলের কর্মীদের একাংশ সাহায্য করত বলেও অভিযোগ। কয়লা পাচারের এই ঘটনার সিবিআই-এর পাশাপাশি ইডিও তদন্ত করছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top