News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন এন ভি রমনা, সম্মতি রাষ্ট্রপতির
Image

সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন এন ভি রমনা, সম্মতি রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): ভারতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি নুথালাপতি ভেঙ্কটা রমনা (এন ভি রমনা)। দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে এন ভি রমনাকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২৩ এপ্রিল অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। তারপরই দায়িত্ব নেবেন রমনা। অবসর নেওয়ার ঠিক একমাস আগে নিজের উত্তরসূরী হিসেবে এন ভি রমনাকে বেছে নিয়েছিলেন বোবদে। শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষা ছিল, সেই সম্মতি মিলেছে মঙ্গলবার।
বর্তমানে সুপ্রিম কোর্টে এস এ বোবদের পরে সবথেকে বর্ষীয়ান বিচারপতি হলেন এন ভি রমনা। ১৯৫৭ সালের ২৭ আগস্ট তাঁর জন্ম। ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত তাঁর কার্যকাল রয়েছে। ভারতের আইন ব্যবস্থার সর্বোচ্চ পদে সাধারণত সবথেকে বর্ষীয়ান বিচারপতিকে নিয়োগ করা হয়। অবশ্য দেখতে হয় তিনি শারীরিক ভাবে কর্মক্ষম কি-না। তবে নিয়োগ করার আগে বর্তমান প্রধান বিচারপতির কাছ থেকে প্রস্তাব চেয়ে পাঠায় কেন্দ্র। এ ক্ষেত্রেও সেই পদ্ধতিই মেনে চলা হয়েছে।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top