News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল
Image

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

কলকাতা, ২ এপ্রিল (হি. স.) : কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানদের বিরুদ্ধে ভোটকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে, তাঁদের যেন আগামী দিনে আর ভোটের কাজে না মোতায়েন করা হয়। শুক্রবার সরকারিভাবে নির্বাচন কমিশনকে একথা জানিয়ে এল তৃণমূল কংগ্রেস।

দ্বিতীয় দফার ভোটের দিন নন্দীগ্রামের বয়ালে দাঁড়িয়েই কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাংলার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। মমতার করা সেই অভিযোগই এবার সরকারিভাবে কমিশনকে জানাল দল।
,
শুক্রবার দুপুরে তৃণমূলের এক শীর্ষস্তরীয় প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যায়। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের বিদায়ী পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূলের শীর্ষনেতা যশবন্ত সিনহা, সাংসদ দোলা সেন, বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসকদলের তরফে দ্বিতীয় দফার ভোট নিয়ে মোট ৩০০টিরও বেশি অভিযোগ কমিশনে জানানো হয়েছে। যার মধ্যে উল্লেখ রয়েছে বৃহস্পতিবার নন্দীগ্রামের বয়ালের ঘটনারও।

তৃণমূলের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। বহু জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটকে প্রভাবিত করার অভিযোগ আসছে। আমি এর আগে কোনওদিন এভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভোট হতে দেখিনি। শুধু তাই নয়, বেশ কিছু বুথে ইভিএম বিকল হওয়ার যে খবর পাওয়া যাচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে শাসক শিবির।

বিদায়ী পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলছেন, “৩০০টি নির্দিষ্ট অভিযোগ আমরা জমা দিয়েছি। এই প্রথম ভারতবর্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে সহযোগিতা করছে। যেখানে বিজেপি জোর করে ভোট করার চেষ্টা করছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নীরব। আমাদের দাবি, যেসব কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁদের যেন পরবর্তীকালে ভোটের কাজে মোতায়েন করা না হয়।” সুব্রতবাবুর দাবি,”কমিশন যেন উপযুক্ত দায়িত্ব পালন করে। সঠিক তথ্যের ভিত্তিতে অভিযোগ জানিয়েছি। আশা করি সংবিধানিক দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। কারণ, রাজ্যে আরও একমাস বেশ কয়েক দফার গুরুত্বপূর্ণ নির্বাচন বাকি আছে।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top