News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে আইএনপিটি-তিপ্রা প্রার্থী ঘোষণা করেছে
Image

এডিসি নির্বাচনে আইএনপিটি-তিপ্রা প্রার্থী ঘোষণা করেছে

আগরতলা, ৮ মার্চ (হি.স.) ৷৷ ত্রিপুরায় এডিসি নির্বাচনে আইএনপিটি-তিপ্রা প্রার্থী ঘোষণা করেছে৷ ২১টি আসনে জোটের প্রার্থী ঘোষণা হয়েছে৷ তাতে তিপ্রা ১৬টি এবং আইএনপিটি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷


সোমবার দুই দফায় সাংবাদিক সম্মেলনে জোটের ঘোষণা এবং প্রার্থী তালিকা প্রকাশ করেছে তিপ্রা ও আইএনপিটি৷ এদিন সন্ধ্যায় তিপ্রা-র চেয়ারম্যান রাজ পরিবারের সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মণ বলেন, জনজাতিদের কল্যাণে ঐক্যের বার্তাবাহক হিসেবে তিপ্রা ও আইএনপিটি জোট বেঁধেছে৷ কারণ, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করার বদলে একতা কায়েমই আমাদের মূল লক্ষ্য৷ তাতে দিল্লিতে বার্তা পাঠানো সম্ভব হবে৷

তাঁর কথায়, স্বচ্ছ আঞ্চলিক জোটের ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে৷ কারণ, জনজাতিদের কল্যাণ আঞ্চলিক দলের পক্ষেই সম্ভব৷ তিনি বলেন, টিএসপি, আইএনপিটি, টিপিএফ এবং আইপিএফটি তিপ্রাহা এখন এক ছাতার নীচে এসেছে এবং আমরা এক জোট হয়ে এডিসি নির্বাচনে লড়াই করব৷ তিনি জানান, প্রাথমিক প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হয়েছে৷ বাকি আসনেও শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে৷
এর পরই সাংবাদিক সম্মেলনে আইএনপিটি পাঁচটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ এতে ১৬টি আসনে তিপ্রা প্রতিদ্বন্দ্বিতা করবে বলে স্থির হয়েছে, জানিয়েছেন আইএনপিটি সভাপতি বিজয়কুমার রাঙ্খল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top