News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে ৪ ঘন্টা রেল রোকর ডাক কৃষকদের
Image

১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে ৪ ঘন্টা রেল রোকর ডাক কৃষকদের

সাহরানপুর, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী ১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে ‘রেল রোকো’ আন্দোলন চলবে বলে জানিয়েছে আন্দোলনকারী কৃষকদের যৌথ সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। বেলা বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত হবে এই অবরোধ। বুধবার উত্তরপ্রদেশের সাহরানপুরে কৃষকদের মহাপঞ্চায়েতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

মোদী সরকারের ‘সর্বনাশা’ তিন কৃষি আইন নিয়ে প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়েছ বিভিন্ন কৃষক সংগঠন ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রের শাসকদলের নেতা-মন্ত্রীরা যত কৃষি আইনের পক্ষে সওয়াল করছেন ততই নিজেদের অবস্থান আরও শক্ত করেছেন আন্দোলনকারী কৃষকরা। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে ট্র্যাক্টর অভিযান করে নিজেদের শক্তি জাহির করেছেন তাঁরা। এমনকী আন্দোলনকারী কৃষকদের ডাকা ‘চাক্কা জ্যাম’ কর্মসূচিতেও ব্যাপক সাড়া মিলেছে। আর তাতেই উ‍ৎসাহিত হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উপরে চাপ তৈরিতে দেশজুড়ে চার ঘন্টার রেল রোকো কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

এদিন উত্তরপ্রদেশের সাহরানপুরে কৃষকদের মহাপঞ্চায়েতের পরে আন্দোলনকারী কৃষকদের যৌথ সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে নতুন আন্দোলনের ঘোষণা করা হয়। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ’১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে বেলা বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত চার ঘন্টার ‘রেল রোকো’র ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজস্থানের কোনও টোল প্লাজায় টোল নিতে দেওয়া হবে না। মরু রাজ্যের সব সড়ক টোল মুক্ত করা হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top