বিএসএফের উদ্যোগে প্রতিবন্ধীদের চলন সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩০ জানুয়ারি৷৷ আজ সকাল ১১ টায় বক্সনগর সমরস্মৃতী মিলনায়তন কমিউনিটি হলঘরে বি এস এফ এর ৭৪ নং বেটেলিয়ন এর উদ্যোগে রহিমপুর, বক্সনগর, কলসিমুড়া, কলমচৌড়া এলাকার প্রায় ৪৮ জন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের নিজ নিজ চাহিদা অনুযায়ী ওয়াকিং স্টিক, হুইল চেয়ার এবং অনান্য সামগ্রী বিতরণ করা হয়৷

উক্ত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের এইসব সামগ্রীগুলি বি এস এফ এর গকুলনগর হেডকোয়ার্টার এর একটি সামাজিক সংস্থার উদ্যোগে দেয়া হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭৪ ব্যাটিলিয়ন এর টু আই সি প্রেম কুমার, ডেপুটি কমান্ডেন্ট ভুপেন্দর রাওয়াত কম্পানি কমান্ডার পংকজ সুহেল প্রমুখ৷