News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবিধানিক আইন মেনে মানবিক দৃষ্টিভঙ্গিতে চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল বিজেপির : মুখপাত্র
Image

সাংবিধানিক আইন মেনে মানবিক দৃষ্টিভঙ্গিতে চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল বিজেপির : মুখপাত্র

আগরতলা, ২৮ জানুয়ারি (হি.স.)৷৷ সাংবিধানিক আইন মেনে মানবিক দৃষ্টিভঙ্গিতে চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাক্তন বিজেপি প্রদেশ সভাপতি৷ এমন-কি, নেডা-র আহ্বায়ক তথা অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও আইনের এক্তিয়ারে থেকে চাকরিচ্যুত শিক্ষকদের সহায়তার আশ্বাস দিয়েছিলেন৷ অথচ, আন্দোলনকারী চাকরিচ্যুত শিক্ষকরা আবারও বেআইনিভাবেই তাঁদের চাকরির ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন৷ আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী আন্দোলনকারী চাকরিচ্যুত শিক্ষকদের সমস্ত অভিযোগের খণ্ডন করেছেন৷ তাঁর সাফ কথা, আন্দোলনের নামে চাকরিচ্যুত শিক্ষকদের একটা ছোট অংশ উত্তেজনার বারুদ ছড়ানোর কাজ সুপরিকল্পিতভাবে করছেন৷ কারণ, সিপিএমের দ্বারা পরিচালিত হচ্ছেন৷


এদিন তিনি বলেন, ৫১ দিন ধরে আগরতলায় সিটি সেন্টারের সামনে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন ছিল না৷ ওই আন্দোলন সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছিল৷ কারণ, আন্দোলনের নামে চাকরিচ্যুত শিক্ষকদের একটা ছোট অংশ উত্তেজনার বারুদ ছড়ানোর কাজ সুপরিকল্পিতভাবে করছেন৷ তাঁরা সিপিএমের পাতানো ফাঁদে পা দিয়েছেন৷ তাঁর দাবি, সিপিএম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে৷ কারণ, তাঁদের ভুল নীতির জন্যই ১০৩২৩ জন শিক্ষক চাকরি হারিয়েছেন৷

সুব্রতবাবুর কথায়, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে তদানীন্তন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, সাংবিধানিক আইন মেনে ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের মানবিক দৃষ্টিভঙ্গিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ সংবিধানের বাইরে গিয়ে কোনও কাজ করবেন না৷ সাথে তিনি যোগ করেন, নেডা-র আহ্বায়ক তথা অসমের মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাও আশ্বাস দিয়েছিলেন, আইনের এক্তিয়ারে থেকে চাকরিচ্যুত শিক্ষকদের সহায়তা করা হবে৷ সেই প্রতিশ্রুতির এক চুল নড়েনি বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকার, জোর গলায় দাবি সুব্রত চক্রবর্তীর৷


তিনি বলেন, চাকরিচ্যুত শিক্ষকরা চাইছেন কোনও পরীক্ষা ছাড়াই তাঁদের নিয়োগ দেওয়া হোক৷ অথচ, সেই পথে হেঁটে তাঁদের নিয়োগ দেওয়া হলে আবারও বেআইনি কাজ করবে ত্রিপুরা সরকার, তা তাঁরাও যথেষ্ঠ বুঝতে পারছেন৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার চাকরিচ্যুত শিক্ষকদের বিবেচনা করে অশিক্ষক পদে নিয়োগ শুরু করেছে৷ তবে, এখন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া মেনে চলবে ত্রিপুরা সরকার৷ তাতে তাঁদের কীসের আপত্তি বোঝা বড় দায়, কটাক্ষ করে বলেন তিনি৷

এদিন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, শিক্ষকের চরিত্রের সাথে আন্দোলনকারীদের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না৷ কারণ, তাঁরা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন৷ সুর ছড়িয়ে তিনি বলেন, মশাল মিছিলের নামে হুঙ্কার শিক্ষকের ভাষা হতে পারে না৷ তাঁদের দেখে সিপিএমের ক্যাডার ছাড়া অন্য কিছুই মনে হচ্ছে না, কটাক্ষ করে বলেন তিনি৷ নবেন্দুর দাবি, দিল্লির কৃষক আন্দোলনের সাথে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের কোনও ফারাক নেই৷ এমন-কি, বিরোধী দলনেতার বক্তব্যের তর্জমা করে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনিও উস্কানি দিচ্ছেন৷ নবেন্দু বলেন, আজকের এই পরিস্থিতির জন্য কে দায়ী তদন্ত হচ্ছে৷ সেই ভয়েই চাকরিচ্যুত শিক্ষকদের একাংশকে প্ররোচনার ফাঁদে ফেলেছেন৷ নিজেদের বাঁচাতে তাঁদের ব্যবহার করছেন, তোপ দাগেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top