News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁটাতারের বেড়া নির্মাণে ত্ৰিপুরার ইন্দো-বাংলা দুই সীমান্ত রক্ষী বাহিনীর মতবিরোধ, চাপা উত্তেজনা, ফ্ল্যাগ মিটিং নিষ্ফলা
Image

কাঁটাতারের বেড়া নির্মাণে ত্ৰিপুরার ইন্দো-বাংলা দুই সীমান্ত রক্ষী বাহিনীর মতবিরোধ, চাপা উত্তেজনা, ফ্ল্যাগ মিটিং নিষ্ফলা

আগরতলা, ২৭ জানুয়ারি (হি. স.) : কাঁটাতারের বেড়া নির্মাণে ইন্দো-বাংলা সীমান্তে সাব্রুমে দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মতবিরোধের জেরে সৃষ্ট চাপা উত্তেজনাকে ঘিরে পরিস্থিতি থমথমে। আজ বুধবার বিএসএফ এবং বিজিবি-র ফ্ল্যাগ মিটিঙেও কোনও সুরাহা হয়নি। ফলে, পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সে-বিষয়ে প্রশাসনের কোনও স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। বরং, আজ মহকুমা প্রশাসনের তরফে সাব্রুম সীমান্তের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ধর্মীয় সমাবেশ, জমায়েতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে কিছুটা সমস্যা হয়েছে। তাই, আপাতত সীমান্তে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। সাব্রুম মহকুমার আইলামারা সীমান্ত এলাকায় ওই ঘটনায় স্থানীয় জনমনে ভয় ও ক্ষোভ উভয়ই বিরাজ করছে। স্থানীয় সূত্রে খবর, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের নক্সা বিজিবি মানতে চাইছে না। তারা নির্মাণ কাজে আপত্তি জানিয়ে বাধা দেওয়ায় দুই সীমান্ত রক্ষীর মধ্যে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। 

আজ মৈত্রী সেতুর নীচে জিরো পয়েন্টে বিএসএফ-বিজিবি ফ্ল্যাগ মিটিং করেছে। ওই বৈঠকে বিএসএফ-এর ডিআইজি এবং দক্ষিণ জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। কিন্তু, আজ দীর্ঘক্ষণ বৈঠক করার পর কোনও সুরাহা হয়নি। এদিকে, পরিস্থিতি বিবেচনা করে মহকুমাশাসক সীমান্তের ৫০০ মিটার ব্যাসার্ধে ধর্মীয় সমাবেশ, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছেন। তাতে, বাজারহাট, দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন স্থানীয় জনগণ। 

মহকুমা প্রশাসনের এই সিদ্ধান্তে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেন এবং প্রতিবাদে স্লোগান দিয়েছেন। প্রশাসনের দাবি, জনগণের নিরাপত্তার প্রশ্নে সীমান্তের ৫০০ মিটার ব্যাসার্ধে সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমন-কি, স্থানীয় জনগণকে বাড়িঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top