পাঁচ বন্ধু মিলে পিটিয়ে এক বন্ধুকে ছুড়ে ফেলে দিল ব্রিজের উপর থেকে, চাঞ্চল্য ইন্দ্রনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার ইন্দ্রনগর এ সামান্য ঝগড়াকে কেন্দ্র করে এক যুবককে ইন্দ্রনগর ব্রিজের নিচে ফেলে দিয়েছে তার পাঁচ বন্ধু৷ ব্রিজের নিচে ছুড়ে ফেলে দেওয়ায় ওই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷


আহত যুবকের নাম রাহুল দেবনাথ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ সংবাদ সূত্রে জানা গেছে রাহুল দেবনাথ এর সঙ্গে তার পাঁচ বন্ধুর গতকাল রাতে ইন্দ্রনগর ব্রিজের উপরে কথা কাটাকাটি হয়৷এর জের ধরে ওই পাঁচ বন্ধু মিলে রাহুলকে কাঠের ফাইল দিয়ে মারধর করে ব্রিজের নিচ ছুড়ে ফেলে দেয়৷ তার অপর এক বন্ধু বিষয়টি দেখতে পেয়েন্যান্য কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্রিজের নিচে নেমে তাকে খুঁজে বের করে অবস্থায় হাসপাতালে নিয়ে যায় এবং তার বাড়িতে খবর দেয়৷


খবর পেয়ে রাহুলের বাবা এবং পরিবারের অন্যান্য লোকজনরা জিবি হাসপাতালে ছুটে যান৷ঘটনা সম্পর্কে বিস্তারিত অবহিত হওয়ার পর রাহুলের বাবা এ ব্যাপারে তাঁর পাঁচ বন্ধুর নাম উল্লেখ করে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পর্যন্তত াদের জালে তুলতে পারেনি পুলিশ৷ ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানা গেছে৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহত রাহুলের পরিবারের লোকজন দাবি জানিয়েছেন৷ এদিকে পুলিশ এই ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য তৎপরতা শুরু করেছে৷