News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
Image

একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

চট্টগ্রাম, ২৫ জানুয়ারি (হি.স.): ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে একদিনের সিরিজ জিতল বাংলাদেশ । তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচ জয়ের পর সোমবার সিরিজের শেষ ম্যাচেও ক্যারিবীইয়ানদের গুড়িয়ে দেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সোমবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া  ২৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ । ১২০ রানের জয়ের মাধ্যমে ৩-০ তে সিরিজ দখল করল বাংলাদেশ ।


সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪*), মুশফিকুর রহিম (৬৪), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসানের (৫১) ফিফটিতে ভর করে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।


এদিন জয়ের লক্ষ্যে খেলতে নামা ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে এদিনও প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ৩০ রানের মধ্যেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান তিনি। এনক্রুমাহ বোনার ও রভম্যান পাওয়েল প্রতিরোধ গড়ে তুললেও দলের বাকিরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ায়। পাওয়েলের ৪৯ বলে ৪৭ ও বোনারের ৬৬ বলে ৩১ রানের ইনিংস ক্যারিবীয়দের ব্যাটিংকে একটু দীর্ঘায়িতই করেছে শুধু। ৪৪.২ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। শেষদিকে ২৭ রান আসে রেয়মন রেইফারের ব্যাট থেকে।


বাংলাদেশের পক্ষে একাদশে ফেরা মহম্মদ সাইফউদ্দিন শিকার করেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। সৌম্য সরকার ও তাসকিন আহমেদ একটি করে উইকেট লাভ করেন। চোটের কারণে ৪.৫ ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় সাকিব আল হাসানকে, যিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top