News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ফেরা আটকাতে ব্রিটেন সরকারের কাছে আশ্রয় প্রার্থনা বিজয় মালিয়ার
Image

ভারতে ফেরা আটকাতে ব্রিটেন সরকারের কাছে আশ্রয় প্রার্থনা বিজয় মালিয়ার

লন্ডন, ২৩ জানুয়ারি(হি.স.): ভারতে ফেরা আটকাতে এবার ব্রিটেন সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করলেন  ঋণখেলাপি বিজয় মালিয়া। যার অর্থ এই মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে দেশে ফেরানো যাবে না। আর ব্রিটেন সরকার যদি শেষ পর্যন্ত মালিয়াকে নিজেদের আশ্রয়ে রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে তাঁকে আদৌ ভারতে ফেরানো যাবে কিনা তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।  

উল্লেখ্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-সহ  একাধিক ভারতীয় ব্যাংক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ব্রিটেনে গা ঢাকা দিয়েছেন কিংফিশার   এয়ারলাইন্সের কর্ণধার। ২০১৯ সালের ১৪ মে ইংল্যান্ডের আদালতে বিজয় মালিয়ার ভারতে প্রত্যার্পণ ঠেকানোর আরজি খারিজ হয়ে যায়। ইডি’র তরফে জানানো হয় খুব শিগগির বিজয় মালিয়াকে ইংল্যান্ড থেকে ভারতে প্রত্যার্পণ করা হবে। কেননা তিনি প্রত্যার্পণ রোধের মামলায় পরাজিত হয়েছেন। কিন্তু তারপর থেকে আইনি জটিলতা চলছেই। নিম্ন আদালতে পরাস্ত হওয়ার পর প্রত্যার্পণ ঠেকাতে ব্রিটেনের উচ্চ আদালতগুলিতে আবেদন করেন তিনি। কিন্তু সেখানেও তাঁকে পরাস্ত হতে হয়। ব্রিটেনের সুপ্রিম কোর্ট স্তরের আদালতেও প্রত্যার্পণ মামলায় পরাস্ত হয়েছেন মালিয়া। কিন্তু তারপরও তাঁকে ভারতের হাতে তুলে দেয়নি ব্রিটেন।  ব্রিটেন সরকার দাবি করছিল, মালিয়া সংক্রান্ত ‘গোপন’ একটি মামলার শুনানি এখনও চলছে। সেই মামলাটির নিস্পত্তি হলেই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে।  

এই অবস্থায় জানা গেল, মালিয়া ভারতে ফেরা আটকাতে ঘুরপথে ব্রিটেন সরকারের কাছে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল তাঁকে আশ্রয় দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছেন। ঋণখেলাপি সংক্রান্ত একটি মামলায় মালিয়ার আইনজীবী নিজেই একথা স্বীকার করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, মালিয়া যদি ব্রিটেনে আশ্রয় পেয়ে যান তাহলে তাঁকে দেশে ফেরানো কঠিন হবে। তবে, তাঁর আশ্রয় পাওয়ার বিষয়টি নির্ভর করছে, তিনি নিজের ব্রিটেনে থাকার বিষয়ে কতটা জোরাল যুক্তি দেখাচ্ছেন তার উপরে। যা পরিস্থিতি তাতে, মালিয়া ব্রিটেনে আশ্রয় পাবেন কিনা সেটা ঠিক হতে এখনও অনেকটাই সময় লাগবে। ততদিন অন্তত তাঁর দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top