News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধী দলের বিধায়ক এবং নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি সিপিএমের
Image

বিরোধী দলের বিধায়ক এবং নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি ৷৷ বিরোধী দলের বিধায়ক সহ অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন সিপিআইএম৷ শনিবার মেলারমাঠে সিপিআইএমের রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস অভিযোগ করেছেন রাজ্যের আইনের শাসন নেই৷


তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে৷ বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জুতির ঘটনা অব্যাহত রয়েছে৷ রাজ্যসভার সাংসদ ঝর্না দাস বৈদ্যের উপর শাসক দলের দূর্বৃত্তরা হামলা চালিয়েছে৷ তার বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএমের অফিস ভাঙচুর করা হচ্ছে৷ এই সব ঘটনার প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷

রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশান দেওয়ার চেষ্টা করা হলে তিনি দেখা করতে দেননি৷ ক্ষোভের মুখে তিনি আশ্বাস্ত করেছেন৷ সিপিএমের নেতাদের সঙ্গে কথা বলবেন৷ কিন্তু কথা বলেননি৷ এই ধরনের কার্য্যকলাপকে অসৌজন্যতা এবং অগণতান্ত্রিক সিপিআইএম রাজ্য সম্পাদক অভিহিত করেছেন৷ তিনি আরও বলেন, রাজ্যের সন্ত্রাসবাদী কার্য্যকলাপ ফের মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে৷ বিভিন্ন এলাকায় অপহরণ বাণিজ্য শুরু হয়েছে৷


ঠিকেদার রেশন সপ ডিলার ব্যবসায়ী সহ অন্যান্যদের কাছে চাঁদার নোটিশ পাঠানো হয়েছে৷ তাতে উদ্বেগ প্রকাশ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক৷ তিনি বলেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়িয়ে জনগণের সহযোগিতায় সন্ত্রাসবাদী কার্য্যকলাপ বন্ধ করা হয়েছিল৷ কিন্তু বর্তমানে তা ফের মাথাচারা দিয়ে উঠেছে৷ সন্ত্রাসবাদী কার্য্যকলাপ মোকাবেলায় সরকারকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন তিনি৷ দলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় এডিসি এবং পুর সংস্থাগুলির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচন করা হয়নি৷ শাসকদল নিজেদের সুবিধার্থে প্রশাসক নিযুক্ত করে অরাজকতার পরিবেশ কায়েম করেছে বলেও তিনি অভিযোগ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top