News Flash

  • Home
  • Uncategorized
  • লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি, নিয়ে যাওয়া হচ্ছে এইমসে
Image

লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি, নিয়ে যাওয়া হচ্ছে এইমসে

রাঁচি, ২৩ জানুয়ারি (হি.স.) : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি । বর্তমানে তাঁর কিডনির কার্যক্ষমতা মাত্র ২৫ শতাংশ। সেই সঙ্গে জল জমেছে ফুসফুসেও।যার জন্য শনিবারই রাঁচি থেকে সরিয়ে তাঁকে এইমসে নিয়ে আসা হচ্ছে।

আরজেডির বর্ষীয়ান নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে রাঁচির ‘রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে’(রিমস) যান তাঁর স্ত্রী রাবড়ি দেবী, কন্যা মিশা যাদব এবং দুই পুত্র তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদব। লালুকে দেখে উদ্বিগ্ন তাঁর পরিবার। গতকাল রাতে প্রায় পাঁচ ঘণ্টা হাসপাতালে ছিলেন তেজস্বীরা।

পরে লালুর শারীরিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরজেডি নেতা। তাঁর কথায়, ”আমরা চাই ওঁর চিকিৎসায় উন্নতি হোক। কিন্তু সবটাই নির্ভর করছে ডাক্তারদের উপরে। সমস্ত টেস্ট রিপোর্ট দেখে তাঁরা বলতে পারবেন, এই মুহূর্তে ওঁর চিকিৎসায় কী ধরনের পরিবর্তন প্রয়োজন। ওঁর শারীরিক অবস্থা গুরুতর। আগামিকাল আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব।”

এই মুহূর্তে বর্ষীয়ান রাজনীতিবিদের ব্লাড সুগারের পরিমাণ অনেক বেশি। কিডনি মাত্র ২৫ শতাংশ কর্মক্ষম। সেই সঙ্গে জল জমেছে ফুসফুসে। যা এই বয়সের কোনও রোগীর পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে ধরা হয়। যে কোনও সময় নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারেন তিনি। এই পরিস্থিতিতে তাঁকে রাঁচির হাসপাতালে না রেখে এয়ার অ্যাম্বুল্যান্সে এইমসে নিয়ে আসা হচ্ছে। বাবার শারীরিক অবস্থার কথা জানাতে আজ নীতীশের সঙ্গেও কথা বলবেন তেজস্বী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top