News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির এইমসে ভর্তি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব
Image

দিল্লির এইমসে ভর্তি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.):  গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। এয়ার অ্যাম্বুলেন্স করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শনিবার রাতেই দিল্লির এইমসে উড়িয়ে আনা হল ৷ আরজেডি প্রধানকে এইমসের কার্ডিওথোরাসিস সেন্টারের ক্রিটিকাল কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আর রাঁচিতে রাখার ঝুঁকি নিলেন না রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ডাক্তাররা৷ রিমসের ডিরেক্টর ডাঃ কামেশ্বর প্রসাদ আগে বলেছিলেন, ‘লালু প্রসাদের গত ২দিন ধরে নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। শুক্রবার তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। তাঁর বয়সের কথা চিন্তা করে আমরা তাঁকে এইমসে পাঠানোর সিদ্ধান্ত নিই আরও ভালো চিকিৎসার জন্য।’এরপর গতকাল রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স থেকে বিকেল সাড়ে ৫টা নাগাদ কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। আরজেডি নেতার জন্য রাঁচি বিমানবন্দর পর্যন্ত গ্রিন করিডর করা। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে উড়িয়ে নিয়ে আসা হয় দিল্লিতে। শনিবার রাতেই আরজেডি প্রধানকে দিল্লির এইমসে ভর্তি করা হয় ।তিনি এইমসের কার্ডিওথোরাসিস সেন্টারের ক্রিটিকাল কেয়ার ইউনিটে  কার্ডিওলজিস্ট ডাঃ রাজেশ যাদবের তত্ত্বাবধানে রয়েছেন।

লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী এবং দলের সহকর্মী ভোলা যাদব সহ পরিবার–বন্ধুরা হাসপাতালে রয়েছেন। রাবড়ি দেবী, লালুর ছেলে তেজস্বী ও মিশা ভারতী শনিবার রাত ১২টা পর্যন্ত লালুর সঙ্গেই ছিলেন। রবিবার তাঁকে দেখতে হাসপাতালে আসেন দলের সহকর্মী ও আরজেডির জাতীয় সাধারণ সম্পাদক ভোলা যাদব। আরজেডি নেতা রাতে ও সকালে খাবার খেয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় ২০১৮ সালে জেল হয় লালুর। শরীরের একাধিক সমস্যার কারণে তাঁর চিকিৎসা চলছিল রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top