News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদেশ কংগ্রেস সভাপতির উপর হামলার নয়া মোড় পুলিশের জালে স্বদলীয় নেতা
Image

প্রদেশ কংগ্রেস সভাপতির উপর হামলার নয়া মোড় পুলিশের জালে স্বদলীয় নেতা

আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.) ৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বরিষ্ঠ আইনজীবী পীযূষকান্তি বিশ্বাসের উপর হামলা এবং গাড়ি ভাংচুরের ঘটনায় মূল কাণ্ডারিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি জয়দুল হুসেনকে ত্রিপুরা থেকে পালাবার সময় এমবিবি বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থানার পুলিশ গ্রেফতার করেছে৷ তাকে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করেছিল পুলিশ৷ আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে৷


গত রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতির উপর হামলা এবং গাড়ি ভাংচুরের ঘটনা সংগঠিত হয়েছে৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি প্রদেশ সভাপতির চিকিৎসার খোঁজ নিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও পীযূষবাবুকে ফোন করেছিলেন এবং দোষীকে শীঘ্র গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ শুরু থেকেই ওই ঘটনায় কংগেসের গোষ্ঠী কোন্দলের পরিণাম বলে দাবি করছিল শাসক দল বিজেপি৷ কিন্তু কংগ্রেস ওই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে ত্রিপুরায় গত সোমবার ১২ ঘণ্টার বনধ পালন করেছে৷ অবশ্য, ত্রিপুরাবাসী ওই বনধকে প্রত্যাখ্যান করেছিলেন৷
ওই ঘটনায় ইতিপূর্বেই তিনজনকে আটক করা হয়েছিল৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার আগরতলা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে প্রকৃত মাস্টার মাইন্ড জয়দুল হুসেনকে৷

অভিযুক্ত জয়দুল হুসেনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩২৫, ৪২৭, ৩০৭, ৩৪ ও ১২০(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে৷ তিনি কংগ্রেস দলের সংখ্যালঘু সেলের সভাপতি পদে রয়েছেন৷ ওই ঘটনায় আক্রান্ত প্রদেশ সভাপতি শতাধিক ব্যক্তির বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করেছিলেন৷ আজ এয়ারপোর্ট থানা থেকে বিকেলে জয়দুল হুসেনকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ আদালত তাকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে৷ তার পক্ষে দুই আইনজীবী জামিনের আবেদন নিয়ে আদালতে সওয়াল করলেও আদালত তা খারিজ করে দিয়েছে৷ শুক্রবার ফের তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top