News Flash

  • Home
  • Uncategorized
  • ‘মির্জাপুর’-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন, আমাজন প্রাইম ও ওয়েব সিরিজ নির্মাতাদের নোটিস
Image

‘মির্জাপুর’-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন, আমাজন প্রাইম ও ওয়েব সিরিজ নির্মাতাদের নোটিস

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : আমাজন প্রাইমের মুক্তিপ্রাপ্ত ‘মির্জাপুর ২’ মির্জাপুর শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে সুপ্রিম কোর্টে দায়ের হল পিটিশন বলে । এই ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি ওয়েব সিরিজের নির্মাতা ও প্রযোজকের বিরুদ্ধেও পিটিশন দায়ের হয়েছে । যার জন্য সরাসরি সুপ্রিম কোর্ট জবাবদিহি চাইল টিম মির্জাপুর টু ও ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে।

 ‘মির্জাপুর ২’ এর বিরুদ্ধে আগেই দায়ের হয়েছিল এফআইআর, এবার  সরাসরি সুপ্রিম কোর্ট জবাবদিহি চাইল টিম মির্জাপুর টু ও ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে।  উত্তর প্রদেশের মির্জাপুর শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এই সিরিজের মাধ্যমে এমন দাবি জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছে পিটিশন। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে সিরিজের নির্মাতা এবং ওটিটি প্ল্যাটফর্মকে। এই মামলাতেই তাঁদের কাছ থেকে জবাব চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট।

অন্যদিকে মির্জাপুর কোটওয়ালি (দেহাত) পুলিশ থানায় মির্জাপুর ২-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অরবিন্দু চতুর্বেদী নামের এক ব্যক্তি। এফআইআরের কপিতে নাম রয়েছে আমাজন প্রাইম সহ মির্জাপুর প্রযোজক রীতেশ সিধওয়ানি, ফারহান আখতার, ভূমিকা গোন্দালিয়ার। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ, ৫০৪, ৫০৫-এর ধারা সহ তথ্য-প্রযুক্তি আইনের উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে মির্জাপুর-২ এর প্রযোজকদের বিরুদ্ধে। ২৯৫ এ, ৫০৪, ৫০৫-এই তিন ধারায় ধর্ম ও ধর্মীয় ভাবাবেগে আঘাত, উস্কানিমূলক কথাবার্তা বলে জনগণের শান্তিভঙ্গ করা ও জনতাকে বেআইনি কাজে উৎসাহিত করাকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে মুক্তি পেয়েছে মির্জাপুরের দ্বিতীয় সিজন। মির্জাপুরের স্থানীয় ডন কালীন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠী) ও তাঁর কলো সাম্রজ্যকে ঘিরেই মির্জাপুর-২ এর কাহিনি। সিরিজে অভিনয় করেছেন আলি ফজল (গুড্ডু পন্ডিত), মুন্না (দিব্যেন্দু) সহ আরও অনেকে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top