News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড টিকা নিয়ে রাজ্যে কেউ অসুস্থ হননি, অন্য শারীরিক সমস্যায় হাসপাতালে ভরতি তিনজন : এনএইচএম
Image

কোভিড টিকা নিয়ে রাজ্যে কেউ অসুস্থ হননি, অন্য শারীরিক সমস্যায় হাসপাতালে ভরতি তিনজন : এনএইচএম

আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.)৷৷ কোভিড টিকা নিয়ে ত্রিপুরায় এখনও কেউ অসুস্থ হননি৷ টিকা গ্রহণকারী তিনজনের হাসপাতালে ভরতির জন্য তাঁদের শারীরিক অন্য অসুস্থতা দায়ী বলে দাবি করেছেন জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল৷


বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জয়সওয়াল বলেন, কোভিড-এর টিকা সম্পূর্ণ রূপে সুরক্ষিত এবং কার্যকরী৷ ওই টিকা নেওয়ার পর কারোর শারীরিক সমস্যা হয়নি৷ তিনি বলেন, টিকা গ্রহণকারী আশাকর্মী সঞ্চিতা দাসচৌধুরী, পিকলু বণিক এবং হিমাদ্রি দেবরায়ের অন্য শারীরিক সমস্যার কারণে তাঁরা হাসপাতালে ভরতি হয়েছেন৷ তিনি জিবি হাসপাতালের পর্রধান মাইক্রো বায়োলজিস্ট ডা. তপন মজুমদারের উদ্ধৃতি দিয়ে বলেন, করোনা-র টিকা সম্পূর্ণ রূপে সুরক্ষিত৷


এনএইচএম অধিকর্তার দাবি, সঞ্চিতা টিকা নেওয়ার পর রাতের আহার গ্রহণ করেননি৷ তাই, তাঁর শারীরিক সমস্যা হয়েছে৷ এছাড়া, হিমাদ্রি দেবরায় টিবি রোগে আক্রান্ত বলে পরীক্ষায় চিহ্ণিত হয়েছেন৷ পিকলু বণিক রোজ মদ্যপান করেন এবং টিকা নেওয়ার পর রাতেও তিনি মদ্যপান করেছিলেন৷ তাই, তাঁর পেটে ব্যথা হয়েছিল৷ তাঁর দাবি, আজ ত্রিপুরায় ১৬টি টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে৷ টিকাকরণের লক্ষ্যমাত্রা ছিল ৮,১২৭৷ এর মধ্যে টিকা নিয়েছেন ৫,৫৩৮ জন৷ গড় হার ৬৮.১৯ শতাংশ৷

তাঁর সাফ কথা, ১৬ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ১৯৫টি টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে৷ তাতে লক্ষ্যমাত্রা ছিল ১৫,৯৫৬ এবং টিকা দেওয়া সম্ভব হয়েছে ৯,৮০৭ জনকে৷ গড় হিসেবে ৬১.৫ শতাংশ৷ তাতে স্পষ্ট, টিকা নিয়ে মানুষের দ্বিধা কাটছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top