News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া বাইক উদ্ধার কুখ্যাত চোর ধৃত
Image

চুরি যাওয়া বাইক উদ্ধার কুখ্যাত চোর ধৃত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ চুরি যাওয়া বাইক সহ এক কুখ্যাত চোরকে আটক করেছে মেলাঘর থানার পুলিশ৷ আটক বাইক চোরের নাম শাহজাহান মিয়া ভূঁইয়া৷ তার বাড়ি মেলাঘর থানা এলাকার ইন্দিরা নগর৷গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ তাকে তার বাড়িতে হানা দিয়ে আটক করতে সক্ষম হয়েছে৷


মেলাঘর থানার ওসি জানিয়েছেন আটক বাইক চোর বিভিন্ন থানা এলাকা থেকে বেশ কয়েকটি বাইক চুরির ঘটনায় জড়িত রয়েছে৷ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে৷ পুলিশ বহুদিন ধরেই তাকে খোঁজ ছিল৷ শেষ পর্যন্ত মেলাঘর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় সে তার নিজ বাড়িতে অবস্থান করছে৷ সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ এই কুখ্যাত বাইক চোর রাজ্য থেকে বাইক চুরি করে বাংলাদেশে পাচার করে চলছিল৷

তাকে জিজ্ঞাসাবাদ করে বাইক চোর চক্রের আরো কয়েকজনকে আটক করার চেষ্টা চালাবে পুলিশ৷উল্লেখ্য গত কিছুদিন ধরে রাজ্যের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷বাইক চুরির ঘটনায় জড়িত এক কুখ্যাত চোরকে আটক করার পর পুলিশ তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও বেশ কয়েকজনকে শীঘ্রই জালে তুলতে সক্ষম হবে বলেও মেলাঘর থানার ওসি আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top