News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিত বেতনক্রম না পেলে বৃহত্তর আন্দোলনে নামবে টেট উত্তীর্ণ শিক্ষকরা
Image

নিয়মিত বেতনক্রম না পেলে বৃহত্তর আন্দোলনে নামবে টেট উত্তীর্ণ শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়৷ সাংগঠনিক সভা থেকে টিচারদের নিয়মিতকরণের জোরালো দাবি জানানো হয়েছে৷ অবিলম্বে টেট টিচারদের নিয়মিত করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ এদিনের সাংগঠনিক সভায় টেস্ট টিচারদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷


আলোচনাকালে বক্তারা বিগত বামফ্রন্ট সরকারের আমলে টিচারদের ফিক্সড পেতে নিয়োগ করায় তীব্র সমালোচনা করেন৷দেশের অন্যান্য রাজ্যে টেট টিচারদের নিয়মিতভাবেই বেতন ভাতা দেওয়া হচ্ছে বলে তারা উল্লেখ করেন৷বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও টেট টিচারদের নিয়মিত না করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ আশ্বাস আর প্রতিশ্রুতিতে এতদিন টেট টিচাররা এতদিন অনুনয়-বিনোনয় চালিয়ে আসছেন৷ তাদেরকে এখনো পর্যন্ত নিয়মিত না করায় তাদের পরিবার প্রতিপালন করা কষ্টকর হয়ে উঠেছে৷

রবিবারের সাংগঠনিক সভায় এসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন সংগঠনের নেতৃবৃন্দ৷সাংগঠনিক সভার বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, বিগত বামফ্রন্ট সরকারের আমলে উত্তীর্ণদের ফিক্সড পে তে নিযুক্ত করা হয়েছিল৷ বর্তমানে রাজ্যের টেট শিক্ষকের সংখ্যা ৪৬০০৷তারা অভিযোগ করে বলেন দেশের কোন রাজ্যে উত্তীর্ণদের ফিক্সড পেতে নিযুক্ত করা হয়নি৷ ত্রিপুরায় বিগত বামফ্রন্ট সরকার টেট উত্তীর্ণদের ফিক্সড পেতে নিযুক্ত করে তাদের সঙ্গে চরম প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তারা৷
গোটা দেশে এ ধরনের বঞ্চনার নজির অন্য কোন রাজ্যে নেই বলে তারা উল্লেখ করেন৷ বামফ্রন্ট সরকারের এই বঞ্চনা থেকে রেহাই পেতে বর্তমানে কর্মরত টিচাররা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত নিয়মিত করা হয়নি৷ তারা অভিযোগ করে আরো বলেন বর্তমান সরকার রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে টেট উত্তীর্ণ টীচারদের নিয়মিত করবে৷ ক্ষমতায় আসার পর প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চলেছে৷


এখনো পর্যন্ত টেট উত্তীর্ণ টিচারদের নিয়মিত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি বর্তমান সরকার৷টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যের শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে৷মৌখিক আশ্বাসও আর প্রতিশ্রুতি ছাড়া এখনো পর্যন্ত তাদেরকে নিয়মিত বেতন-ভাতা প্রদানের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি৷ ফলে টেট উত্তীর্ণ শিক্ষকরা চরম হতাশায় ভুগছে৷অবিলম্বে তাদেরকে নিয়মিত বেতন ভাতা প্রদান করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top