News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনী নির্মাণের বিরুদ্ধে মাঠে নামল এলাকার ক্লাবগুলি
Image

বেআইনী নির্মাণের বিরুদ্ধে মাঠে নামল এলাকার ক্লাবগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ রাস্তার দু’ধার জবরদখল করে বেআইনি নির্মাণ অব্যাহত রয়েছে৷ তাতে পথচলতি মানুষের যাতায়াত মারাত্মকভাবে কষ্টকর হয়ে উঠতে শুরু করেছে৷ এধরনের বেআইনি কাজকর্ম বন্ধ করার জন্য ময়দানের নামল নাগেরজলা ভট্ট পুকুর এলাকার বিভিন্ন ক্লাব৷ ওইসব এলাকার তেরোটি ক্লাব একত্রিতভাবে এধরনের বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছে৷


বেআইনি কাজকর্ম বন্ধ করার জন্য তেরোটি ক্লাব একাধিকবার বৈঠক করে এ বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করার সিদ্ধান্তে উপনীত হয়৷সেই সিদ্ধান্ত অনুসারে রবিবার ভট্ট পুকুর এলাকায় বেআইনি নির্মাণ ভেঙ্গে দেওয়ার কাজে হাত লাগান ক্লাব সদস্য সহ এলাকার জনগণ৷ নাগের জলা সংলগ্ণ ভট্ট পুকুর থেকে বাবুজি বিদ্যামন্দিরে দিকে যাবার রাস্তার দু’’পাশে বেশ কিছুসংখ্যক লোকজন রাস্তার দু’’পাশে সরকারি জায়গা জবরদখল করে সিঁড়ি, স্ল্যাব ও অন্যান্য ইমারত তৈরি করেছেন৷রাস্তার দু’’পাশ জবরদখল করে নেবার ফলে যানবাহন নিয়ে চলাচল করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷

এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷বিশেষ করে অফিস টাইমে এই রাস্তা দিয়ে চলাচল করা রীতিমতো কষ্টকর হয়ে ওঠে৷ গত ২৮ নভেম্বর এলাকায় একটি অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তাটির দুপাশ জবরদখল করে ফেলার ফলে দমকল বাহিনীর গাড়ি রাস্তা দিয়ে যেতে পারেনি৷শুধু তাই নয় রাস্তার দু’’পাশ জবরদখল করে ফেলার ফলে নানা সমস্যায় পড়তে হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষজনকে৷সে কারণেই এলাকার ক্লাব গুলি ঐক্যবদ্ধভাবে বেআইনি দখলকৃত জায়গা দখলমুক্ত করার অভিযানে শামিল হয়েছে৷


ক্লাব গুলি এ ধরনের কাজে এগিয়ে আসায় এলাকার সাধারণ মানুষ জন সন্তোষ ব্যক্ত করেছেন৷ক্লাব গুলির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনভাবেই রাস্তার দু’’পাশের জায়গা জবরদখল করে কোন ধরনের নির্মাণ কাজ করা যাবে না৷এ ধরনের চেষ্টা করা হলে ক্লাব বলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলেও রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top