News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক নিয়োগ সহ তিন দফা দাবীতে স্কুলে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক নিয়োগ সহ তিন দফা দাবীতে স্কুলে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ শিক্ষক নিয়োগসহ তিন দফা দাবিতে ধলাই জেলার কুলাই কলোনি সুকলের ছাত্রছাত্রীরা শনিবার সুকলের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ-বিক্ষোভ এবং পথ অবরোধ করে৷ ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেছে বিদ্যালয় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নেই৷ ফলে সুকলের পঠন পাঠন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷


সুকলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে৷কিন্তু এ ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষের তরফে কোন ধরনের ইতিবাচক সাড়া দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷বর্তমানে মাত্র ছয় জন শিক্ষক শিক্ষিকা পঠন-পাঠনের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও তারা জানায়৷ছাত্রছাত্রীরা আরো জানায় গত কিছুদিন আগে বিদ্যালয়ের পার্কে ভাঙচুর চালিয়েছে দুসৃকতিকারীরা৷

এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা৷ অবিলম্বে সুকলের বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা৷সুকলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ বাউন্ডারী ওয়াল নির্মাণ এবং ভেঙ্গে দেওয়া পার্ক পুনরায় নির্মাণ করার দাবিতে মূলত তারা শনিবার বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ-বক্ষোভ এবং পথ অবরোধ আন্দোলনে শামিল হয়৷


আন্দোলনের খবর পেয়ে দপ্তরের কর্মকর্তারা আন্দোলনের ছুটে যান৷ তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়৷সেই আসাস এর ভিত্তিতেই তারা আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেয়৷দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top