News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে হত্যার দায়ে ধৃত স্বামীকে জেল হেপাজতে পাঠাল আদালত
Image

স্ত্রীকে হত্যার দায়ে ধৃত স্বামীকে জেল হেপাজতে পাঠাল আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ ধলাই জেলার কমলপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে ১৪দিনের জেল হাজতে পাঠিয়েছে আদালত৷ অভিযুক্ত স্বামীর নাম অমৃত কন্দ৷ নিহতের নাম অমৃতা কন্দ৷ঘটনার বিবরণে জানা যায় কমল পুর থানা এলাকার কলাছরি গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত স্বামী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে৷চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷

এ দিন রাতেই অভিযুক্ত আসামি অমৃতকে গ্রেপ্তার করে পুলিশ৷স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত অমৃত কন্দ প্রায় প্রতিদিনই আকন্ঠ মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে নানা অজুহাতে বাকবিতণ্ডায় লিপ্ত হতো৷বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ মদ্যপান করে বাড়িতে ফিরে স্বামী অমৃত কন্দ স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে৷ ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অমৃতার৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে জালে তুলতে সক্ষম হয়৷কমলপুর থানার পুলিশ এ ব্যাপারে হত্যা সংক্রান্ত মামলা গ্রহণ করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করে৷ কমলপুরের জেলা ও দায়রা জজ আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন৷ স্থানীয় জনগণ অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top