News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, গুরুতর আহত আয়ুর্বেদিক চিকিৎসক
Image

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, গুরুতর আহত আয়ুর্বেদিক চিকিৎসক

আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.)৷৷ কুয়াশায় ঢাকা সকালে বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার সময় রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ি৷ তাতে আয়ুর্বেদিক চিকিৎসক ডা. উৎপল দেববর্মা গুরুতর আহত হয়েছেন৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভরতি করা হয়েছিল৷


পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বহিঃরাজ্যে নেওয়া হয়েছে৷ জিরানিয়া মাধববাড়ি এলাকায় সংঘটিত ওই ঘটনায় জনমনে উত্তেজনা দেখা দিয়েছে৷ কারণ, ওই রাস্তায় একটি ওভার ব্রিজ নির্মাণের দাবি ছিল বহুদিনের৷ কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ সে-বিষয়ে গুরুত্ব দেননি৷ শনিবার ওই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনগণকে ওভার ব্রিজ শীঘ্রই নির্মাণের আশ্বাস দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ৷


আজ সকালে জিরানিয়া মহকুমার রামপ্রসাদ সর্দারপাড়ার নিজের বাড়ি থেকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটেছে৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় মারুতি গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে৷ স্থানীয় জনগণ জানিয়েছেন, আজ সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছিল৷ ফলে, গাড়ির ভেতর থেকে ডা. উৎপল দেববর্মা ট্রেন আসছে দেখতে পাননি৷ জিরানিয়া স্টেশনের কাছাকাছি স্থানে ওই দুর্ঘটনা ঘটেছে৷ তাঁর পরিবারের সদস্য জানিয়েছেন, ওই স্থানে ইতিপূর্বেও একাধিক দুর্ঘটনা ঘটেছে৷ তাই, রেলের ওভার ব্রিজ নির্মাণের জন্য বহুবার দাবি জানানো হয়েছে৷ কিন্তু, রেলওয়ে কর্তৃপক্ষ সে-বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না৷

এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত ডা. উৎপল দেববর্মাকে প্রথমে জিরানিয়া মহকুমা হাসপাতালে নেওয়া হয়েছিল৷ কিন্তু, চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছিলেন৷ তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top