News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক সীমান্তের কাছে ফের সুড়ঙ্গ! এবার কাঠুয়ায় হদিশ পেল বিএসএফ
Image

আন্তর্জাতিক সীমান্তের কাছে ফের সুড়ঙ্গ! এবার কাঠুয়ায় হদিশ পেল বিএসএফ

জম্মু, ১৩ জানুয়ারি (হি.স.): আন্তর্জাতিক সীমান্তের কাছে ফের খোঁজ মিলল সুড়ঙ্গের! এবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে সুড়ঙ্গের হদিশ পেল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকালে বিশেষ অভিযানের সময় হীরানগর সেক্টরের বোবিয়ান গ্রামে গোপন সুড়ঙ্গ দেখতে পান বিএসএফ জওয়ানরা, ওই সুড়ঙ্গ একেবারে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর ছিল।

খবর পাওয়ার পর ওই স্থানে পৌঁছে যান বিএসএফ-এর উচ্চপদস্থ কর্তারা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। ওই সুড়ঙ্গটি খতিয়ে দেখা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সন্ত্রাসবাদীরা ওই সুড়ঙ্গ থেকেই ভারতীয় ভূখণ্ডে আসত। আন্তর্জাতিক সীমান্তে অত্যন্ত সতর্ক প্রহরা সত্বেও কীভাবে তৈরি করা হল ওই সুড়ঙ্গ, তা ভাবিয়ে তুলছে বিএসএফ ও জম্মু-কাশ্মীর পুলিশকে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top