News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের সাংসৃকতিক ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ : মুখ্যমন্ত্রী
Image

ভারতের সাংসৃকতিক ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ জানুয়ারি (হি.স.) ৷৷ যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করেই জীবন গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে৷ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব থাকলে সর্বক্ষেত্রে সাফল্য পাওয়া যাবে৷ আজ মঙ্গলবার আগরতলার বিবেক উদ্যানে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে আগরতলার রামকৃষ্ণ মিশন আয়োজিত জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ-কথা বলেন৷ বিদ্যালয় শিক্ষা দফতর, তথ্য ও সংসৃকতি দফতর, বিবেক উদ্যান সংরক্ষণ সমিতি এবং আগরতলা বিবেকানন্দ যুব মহামণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের এক নতুন পরিচিতি বিশ্বের সামনে তুলে ধরেছিলেন৷


তাঁর কথায়, স্বামী বিবেকানন্দের ছবি দেখলেই আমাদের মনের মধ্যে শক্তি, তেজস্বিতা এবং বিশ্বাসের মনোভাব তৈরি হয়৷ এই মনোভাবই মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে৷ তাই রাজ্যের প্রতিটি ঘরে বিবেকানন্দের ছবি লাগানোর জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তিত্ব যাঁর জীবনাদর্শ মানুষকে নতুন কিছু শেখায় এবং নতুন কিছু করার শক্তি যোগায়৷ আমরা ভাগ্যবান যে, বিবেকানন্দের পুণ্যভূমি ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি৷ তাঁর বক্তব্য, স্বামী বিবেকানন্দ ভারতের সুমহান সাংসৃকতিক ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য অন্যতম ভূমিকা নিয়েছিলেন৷ মোঘল ও ইংরেজরা দীর্ঘকাল ভারতকে শাসন করলেও ভারতের মহান সংসৃকতিকে কখনও ধবংস করতে পারেনি৷ বর্তমানে দেশের এই ঐতিহ্যবাহী সংসৃকতির ধারক ও বাহক হিসেবে কাজ করছেন বিবেকানন্দের আদর্শে পরিচালিত ব্যক্তিবর্গ৷ দেশকে একসূত্রে গেঁথে রাখার কাজ করছে রামকৃষ্ণ মিশন৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার নতুন এক মানসিকতা নিয়ে কাজ করছে৷ ত্রিপুরাকে শ্রেষ্ঠ, সমৃদ্ধশালী এবং মডেল রাজ্য হিসেবে গড়ে তোলাই বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য৷ রাজ্যের মানুষের মধ্যে নিষ্ঠা, শুদ্ধ মানসিকতা, বিশ্বাস, সময়ানুবর্তিতা ইত্যাদি গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার৷ মানুষের এই গুণগুলিই একটা সরকারকে সমৃদ্ধি এনে দিতে পারে৷


তাঁর দাবি, আগামী ১ বছরের মধ্যে লাইট হাউস প্রকল্পে আখাউড়ায় গরিব অংশের মানুষের জন্য ১ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যে আইটি হাব, লজিস্টিক হাব, সাব্রুমে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপন করার উদ্যোগ নিয়েছে৷ এই সবগুলিই হবে মডেল ত্রিপুরা গড়ার অন্যতম উদাহরণ৷ সরকার রাজ্যের মানুষের কল্যাণে যে সমস্ত কাজ হাতে নিয়েছে তা অনুধাবন করে সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্যের সকল অংশের জনগণের প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান৷
অনুষ্ঠানে স্বাগত ভাষণে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী ইন্দ্রআনন্দ মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সনাতন ধর্মের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন৷ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ, পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারম্যান বিচারপতি এসসি দাস, আগরতলা পুর নিগমের কমিশনার ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং রাজ্যভিত্তিক সাংসৃকতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মুখে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আরও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ সেখানে তিনি সুদৃশ্য এক বাইক রেলির সূচনা করেন৷ অনুষ্ঠানে তিনি স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে নতুন ত্রিপুরা গড়ার জন্য রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান৷ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় এবং বিশিষ্ট সমাজসেবী অলক ভট্টাচার্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top