News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি বিলের প্রতিবাদে সিপিআই’র গণবস্থান
Image

কৃষি বিলের প্রতিবাদে সিপিআই’র গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি৷৷ ৭দফা দাবিতে রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগরে সোমবার দুপুর বারোটা থেকে তিন ঘন্টার গণবস্থানের শামিল হয়েছে সি পি আই৷ গণবস্থানের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি আইন বাতিল করা এবং আন্দোলনরত ১০৩২৩ শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধান করা৷


গণ অবস্থানস্থলে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় সরকার যে কৃষি আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তা দেশের কৃষি এবং কৃষকদের স্বার্থ পরিপন্থী৷ দেশের স্বার্থ পরিপন্থী এই কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার জন্য আন্দোলন অব্যাহত রয়েছে৷ সিপিআই আন্দোলনে সংহতি জানিয়ে সোমবার আগরতলার কৃষ্ণনগরে কোন অবস্থানে শামিল হয়েছে বলে তারা জানান৷কেন্দ্রীয় সরকার অবিলম্বে এ কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে সিপিআই সহ বামপন্থী সংগঠনগুলি দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ৷

বর্তমান কেন্দ্রীয় সরকার মুখে কৃষকদের স্বার্থ সুরক্ষা করার কথা বললেও কার্যত তারা কৃষি ও কৃষক স্বার্থ পরিপন্থী কাজ কর্মে লিপ্ত হয়েছে বলে তারা অভিযোগ করেন৷কেন্দ্রীয় সরকারের কৃষি আইনে লাভজনক চাষাবাদ করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে৷অর্থাৎ কৃষি জমিতে ধান চাষ করে লাভ না হলে সরকার নির্ধারিত চাষাবাদের কৃষকদের নিয়োজিত হতে বাধ্য করা হবে৷ এ প্রসঙ্গে তারা আরো বলেন কেন্দ্রীয় সরকার কৃষি কত্রে দেশি-বিদেশি পুঁজিপতিদের অনুপ্রবেশ ঘটানোর লক্ষ্যে এ ধরনের আইন তৈরি করেছে৷কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷রাজ্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top