News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় পথ দূর্ঘটনায় গুরুতর আহত পাঁচজন
Image

বিলোনিয়ায় পথ দূর্ঘটনায় গুরুতর আহত পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়, ১০ জানুয়ারি৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার সাতমোড়া এলাকায় পথ দুর্ঘটনায় পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ সংবাদ সূত্রে জানা গেছে বিলোনিয়ার সাতমোড়া চৌমুহনী এলাকায় একটি অটো ও মারুতীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে ৫ জন যাত্রী গুরুতর ভাবে আহত হন৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে৷


সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এ ব্যাপারে বিলোনিয়া থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷প্রাথমিক তদন্তে জানা গেছে অটো এবং মারুতি গাড়ি দুটি দ্রুতবেগে চলছিল৷সাতপুরা চৌমুহনী এলাকায় এসে পৌঁছলে চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ ফলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে অটো এবং মারুতি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে গেছে৷ উল্লেখ্য ওই সড়কপথে প্রতিনিয়তই দ্রুতবেগে যানবাহন চলাচল করে৷যানবাহন গুলির মধ্যে নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের তরফ থেকে তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ সে কারণেই দুর্ঘটনার হার দিনের পর দিন বেড়েই চলেছে বলে অভিযোগ৷যান দুর্ঘটনা এড়াতে পুলিশ সহ সাধারন প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top