News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা ও কাঞ্চনপুরে দু’জনের মৃতদেহ উদ্ধার
Image

আগরতলা ও কাঞ্চনপুরে দু’জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/কাঞ্চনপুর, ৭ জানুয়ারি৷৷ রাজ্যের পৃথক স্থানে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে একজনের পরিচয় মিলেছে৷ অন্যজন অজ্ঞাত পরিচয়৷ দুটি ঘটনারই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
রাজধানী আগরতলা শহরে আখাউড়া রোডের ড্রেইন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ কারীরা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন ড্রেনের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা৷ সাতসকালে এলাকায় ভিড় জমে যায়৷ড্রেনের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখে প্রাতঃভ্রমণ কারীরা আগরতলা পশ্চিম থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷


সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়৷ প্রথমত মৃতদেহটি সনাক্ত করা না গেলেও পরবর্তী সময়ে পরিবারের লোকেরা মৃতদেহটি শনাক্ত করেছেন৷ মৃতের নাম বিজয় সূত্রধর৷ পেশায় গাড়িচালক৷তবে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় গাড়ি চালাতে পারতেন না৷কিভাবে ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে অবশ্য ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ড্রেনে পড়ে মৃত্যুর ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷এটি অস্বাভাবিক মৃত্যু না হত্যাকাণ্ডের ঘটনা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই পুলিশ এ বিষয়ে নিশ্চিত হতে পারবে বলে জানানো হয়েছে৷

উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের রবীন্দ্র নগরের কাঞ্চন ছড়া এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ জাম যায় রাস্তার পাশে কিছুটা নিচু জায়গায় মৃতদেহটি পড়েছিল৷ স্থানীয় লোকজন রাস্তার পাশে বাইকটি পড়ে থাকতে দেখেন৷ তাতে মানুষের মনে সন্দেহ দেখা দেয়৷তখন তারা খোঁজাখুঁজি করে লক্ষ করেন রাস্তার পাশে কিছুটা নিচু জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন কাঞ্চনপুর থানার পুলিশকে খবর দেন৷খবর পেয়ে কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়৷


সেখান থেকে বাইকটি উদ্ধার করেছে পুলিশ৷ এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি৷অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷বাইক দূর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহটির রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মৃতদেহটি শনাক্তকরণের জন্য হাসপাতাল মর্গে মজুত রাখা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top