কোভিড টিকাদানের লক্ষ্যে ৮ জানুয়ারি রাজ্যে ট্রায়াল রান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ আগামী ৮ জানুয়ারি রাজ্যে দ্বিতীয় পর্যায়ে ৮০টি স্থানে কোভিড-১৯ টিকাদানের প্রস্তুতি হিসেবে ট্রায়াল রান অনুষ্ঠিত হবে৷ প্রথম পর্যায়ে পশ্চিম ত্রিপুরা জেলার আই জি এম, গান্ধীগ্রাম ও বোরাখা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩ জানুয়ারি থেকে টিকাদানের প্রস্তুতি হিসেবে ট্রায়াল রান হয়েছে৷

আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি জানান, রাজ্যে করোনা সংক্রমণের প্রকোপ কমছে৷ করোনা আক্রান্ত রোগীর সুুস্থতার হারের ক্ষেত্রে রাজ্য এখন দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে৷ রাজ্যে গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সুুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ৷ গত ৭ দিনে রাজ্যে করোনা আক্রান্ত একজন রোগীরও মৃত্য হয়নি বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷