News Flash

  • Home
  • Uncategorized
  • নাইজারে আইএসআইএস জঙ্গিদের হামলা, মৃত অন্তত ৭৯ জন
Image

নাইজারে আইএসআইএস জঙ্গিদের হামলা, মৃত অন্তত ৭৯ জন

নাইজার, ৩ জানুয়ারি (হি. স.): পশ্চিম আফ্রিকার নাইজারের মালি সীমান্তের কাছে দুটি গ্রামে নারকীয় হামলা চালাল আইএসআইএস জঙ্গি গোষ্ঠী । এই জঙ্গিদের হামলার ফলে প্রাণ হারালেন ৭৯ জনের বেশি মানুষ। শনিবারের এই খবর পাওয়ার পরেই ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার নাইজারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ফল ঘোষণা করা হচ্ছিল। এর মাঝেই খবর আসে নাইজারের পশ্চিম প্রান্তে মালি সীমান্তে অবস্থিত টিচোমবাঙ্গু ও জারোমদারে গ্রামে হামলা চালিয়ে ৭৯ জনের বেশি মানুষকে হত্যা করেছে অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা। জখম হয়েছেন আরও ৩০ জনের বেশি। খবর পেয়ে প্রশাসনের লোকেরা গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও আইএসআইএস জঙ্গিরাই এর পিছনে রয়েছে বলে দাবি প্রশাসনিক কর্তাদের।

এপ্রসঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা  জানান, শনিবার প্রথমে মালি সীমান্তে অবস্থিত টিচোমবাঙ্গু গ্রামে হামলা চালিয়ে ৪৯ জন গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। এর ফলে জখম হন আরও ২০ জন। পরে কিছুটা দূরে জারোমদারে গ্রাম থেকেও ৩০ জনকে খুন করার খবর পাওয়া যায়। জখম হয়েছেন ১০ জনের বেশি। ইতিমধ্যেই সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। নারকীয় এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

প্রসঙ্গত পশ্চিম আফ্রিকার দেশে নাইজারে প্রায়শই হামলা চালায় বিভিন্ন ইসলামিক সংগঠনের জঙ্গিরা। আসলে দেশটির অবস্থানগত কারণের জন্যই এই ঘটনা ঘটে বলে দাবি বিশেষজ্ঞদের।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top