News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড ভ্যাকসিনেশন, আজ পশ্চিম জেলায় ড্রাই রান
Image

কোভিড ভ্যাকসিনেশন, আজ পশ্চিম জেলায় ড্রাই রান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ কোভিড ভ্যাকসিনেশনের লক্ষ্যে আগামীকাল পশ্চিম ত্রিপুরা জেলায় ড্রাই রান অনুষ্ঠিত হবে৷ কোভিড টিকা দেওয়ার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সারা দেশের সাথে রাজ্যের স্বাস্থ্যকর্মীদেরও সনাক্তকরণের কাজ সম্পন্ন হয়েছে৷ আজ আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল৷


সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রাথমিকভাবে আইজিএম হাসপাতাল, গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বোরাখা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই এই ড্রাই রান অনুষ্ঠিত হবে৷ মূলত এদিন টিকাকরণ প্রক্রিয়ার সমস্ত দিকগুলি ভালো করে খতিয়ে দেখার জন্যই এই মহড়া অনুষ্ঠিত হবে৷ এদিন ভ্যাকসিন ক্যারিয়ারগুলিকে স্টোরেজ থেকে টিকা দেওয়ার স্থানে নিয়ে যাওয়া হবে৷ সেখানে ডামি টিকা নিতে উপস্থিত থাকবেন ২৫ জন আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী৷


মিশন অধিকর্তা জানান, জেলার তিনটি টিকা দেওয়ার স্থানেই এই ডামি টিকা প্রক্রিয়ায় অংশ নিতে ২৫ জন করে প্রথম সারির নির্বাচিত কর্মীগণ উপস্থিত থাকবেন৷ কোভিড ভ্যাকসিনেশনের জন্য ইতিমধ্যেই ১৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এরমধ্য থেকে আগামীকাল তিনটি টিকা দেওয়ার কেন্দ্রে মহড়ার জন্য ৬ জন করে তিনটি টিম গঠন করা হয়েছে৷ এই ৬ জনের মধ্যে থাকছেন ভ্যাকসিনেটর হিসেবে দু’জন স্বাস্থ্যকর্মী৷ তাছাড়াও ভ্যাকসিনেশন অফিসার হিসেবে শিক্ষা দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর থেকেও একজন করে প্রতিনিধি থাকবেন৷


সাংবাদিক সম্মেলনে মিশন অধিকর্তা জানান, এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে যাতে করে টিকা আসার সাথে সাথেই টিকা দেওয়ার কাজ শুরু করা যায়৷ ড্রাই রান কর্মসূচির পর কো-উইন অ্যাপে পরীক্ষামূলক ভাবে সমস্ত তথ্য নথিভুক্ত করা হবে৷ টিকার সমস্ত তথ্যের স্বচ্ছতা রাখার জন্য কো-উইন অ্যাপ চালু করা হচ্ছে৷ এই অ্যাপে টিকা সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে৷
এদিকে, আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে কোভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন জেলাশাসক শৈলেশ কুমার যাদব৷ সভায় জেলার বিভিন্ন মহকুমার মহকুমাশাসকগণ, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক সুুদীপ দেববর্মা ও শিক্ষা দপ্তরের আধিকারিক দিলীপ দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top