News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষবরণ উদযাপন নয়, নৈশ কার্ফু জারি দিল্লিতে
Image

বর্ষবরণ উদযাপন নয়, নৈশ কার্ফু জারি দিল্লিতে

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.): করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ইতিমধ্যে ভারতে প্রবেশ করে গিয়েছে। ইংল্যান্ডে এই স্ট্রেন সুপার স্প্রেডারের আকার ধারণ করেছে। ফলে সতর্ক ভারত। বর্ষশেষের রাতে উদযাপন করতে গিয়ে যাতে করোনা ভাইরাস অতিরিক্ত পরিমাণে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাতের জন্য দিল্লিতে নৈশ কার্ফু জারি করা হয়েছে। দিল্লি বিপর্যয় মোকাবিলা সংস্থা এই কার্ফু জারি করেছে। দিল্লির মুখ্য সচিব বিজয় দেওর সই করা একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে যে নববর্ষ উদযাপনের জন্য কোন প্রকারের গণসমাবেশ, অনুষ্ঠান, বিনোদনমূলক জলসার আয়োজন করা যাবে না। বৃহস্পতিবার রাত এগারোটা থেকে নৈশ কার্ফু জারি হবে। পয়লা জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত এই কার্ফু চলবে। একইভাবে পয়লা জানুয়ারি রাত ১১ থেকে নৈশ কার্ফু জারি হবে। চলবে ভোর ছয়টা পর্যন্ত। এই নৈশ কার্ফু থেকে আন্তঃরাজ্য যান চলাচলকে ছাড় দেওয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top