News Flash

  • Home
  • Uncategorized
  • মিনিটে ১০ হাজার টিকিট, সুপারফাস্ট হল ট্রেনের বুকিং
Image

মিনিটে ১০ হাজার টিকিট, সুপারফাস্ট হল ট্রেনের বুকিং

কলকাতা, ৩১ ডিসেম্বর (হি. স.) : বৃহস্পতিবার থেকে ট্রেনের বুকিং সুপারফাস্ট হল। কর্তৃপক্ষের দাবি, অনলাইনে টিকিট কাটতে কোনও সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। এখন মিনিটে ৭৫০০ টিকিট বুক হয়, এবার থেকে ১ মিনিটে এক সঙ্গে বুক করা যাবে ১০,০০০ টিকিট।

এদিন দুপুরে রেলমন্ত্রী পীযূষ গোয়েল আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট চালু করেন। রেল আধিকারিকরা জানিয়েছেন, আইআরসিটিসি-র ওয়েবসাইট আপগ্রেড হয়ে গেলেই টিকিট বুকিংয়ের গতি বেড়ে যাবে। খাবারদাবার সমেত অন্যান্য সুযোগসুবিধেও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। ই-টিকেটিং সাইটের ফিচারও বাড়াবে রেল।

রেল আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ২০১৪-র পর থেকেই টিকিট বুকিং সহ যাত্রীদের বেশি সুযোগ সুবিধে দেওয়ার ব্যাপারে রেল অতিরিক্ত জোর দিচ্ছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েলও বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া অনুযায়ী এখন মানুষ বুকিং কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটার বদলে অনলাইনে টিকিট কাটতে অনেক বেশি পছন্দ করছেন। তাই  আইআরসিটিসি-র ওয়েবসাইট মানোন্নয়নের ওপরেও জোর দেওয়া হচ্ছে বেশি। এই প্রচেষ্টা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

রেলওয়ে বোর্ড, আইআরসিটিসি, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের আধিকারিকরা রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে আশ্বাস দিয়েছেন, ওয়েবসাইটের কাজকর্ম আরও ভাল করার জন্য সবরকম চেষ্টা করা হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top