মেলবোর্ন, ২৯ ডিসেম্বর (হি.স.): সমতা ফিরল সিরিজে। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করল ভারত। ৮ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত। বক্সিং ডে টেস্টে বুমরা, মহম্মহ সিরাজদের দাপটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০০ রানে। ৬৯ রানের লিড নেয় আয়োজক দল। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা ভারতের সামনে লক্ষ্য মাত্র ৭০ রানের। ভারতীয় বোলারদের দাপটে খুব বেশি রান যোগ করতে পারেনি অস্ট্রেলিয়া।
১৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে যে স্কোর তুলে নেয় ভারত। মায়াঙ্ক আগারওয়াল (৫) ও চেতেশ্বর পূজারা (৩) দ্রুত ফিরে গেলেও, শুভমান গিল (৩৫ অপরাজিত) ও ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের (২৭ অপরাজিত) পার্টনারশিপে ৮ উইকেটে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতে নেয় ভারত। তৃতীয় দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ১৩৩। হাতে থাকা ৪ উইকেট নিয়ে তারা যোগ করে ৬৭ রান। সোমবার অপরাজিত থাকা ক্যামরন গ্রিন (১৪৬ বলে ৪৫ রান) এবং প্যাট কামিন্স (১০৩ বলে ২২ রান) আউট হওয়ার পর মিচেল স্টার্ক (৫৬ বলে ১৪ রান) এবং জশ হ্যাজেলউড (২১ বলে ১০ রান) চেষ্টা করলেও খুব বেশি এগোতে দেননি ভারতীয় বোলাররা।

